×

জাতীয়

বেনাপোলে ৮ স্বর্ণবারসহ ২ জন আটক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০১৭, ১১:৩৭ এএম

ভারতে পাচারের সময় বেনাপোল চেকপোস্ট নোম্যান্সল্যান্ড থেকে ৮টি সোনার বারসহ দুইজন সোনা পাচারকারীকে আটক করেছে বেনাপোল কাস্টমসের শুল্ক গোয়েন্দার সদস্যরা। বৃহস্পতিবার (০৫ অক্টোবর ) সকাল সাড়ে ৯ টার সময় বেনাপোল চেকপোষ্ট নোম্যান্সল্যান্ড থেকে তাদেরকে আটক করা হয়। আটকরা হলেন- শরিয়তপুর জেলার জাজিরা উপজেলার কালিনগর গ্রামের সুজন মিয়া (২৫) ও মাদারীপুরের শিবচর সদরের আব্দুর রহিম মোল্লার ছেলে জনি মোল্লা(২৫)। বেনাপোল কাস্টমসের শুল্ক গোয়েন্দারা জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ২ জন সোনা পাচারকারী সোনার একটি বড় চালান নিয়ে চেকপোস্টের নোম্যান্সল্যান্ড দিয়ে ভারতে যাবে। এই তথ্যের ভিত্তিতে সদস্যদের নিয়ে আগে থেকে নোম্যান্সল্যান্ডে অবস্থান নেয়। এরপর ওই সোনা পাচারকারীরা কাস্টমস ও ইমিগ্রেশনের কাজ শেষ করে ভারতে প্রবেশকালে চেকপোস্ট নোম্যান্সল্যান্ড থেকে তাদেরকে আটক করা হয়। এর পর তাদের দেহ তল্লাশি করে ২ জনের কাছ থেকে ৪টি করে ৮টি সোনার বার পাওয়া যায়। বেনাপোল কাস্টমসের শুল্ক গোয়েন্দার ডেপুটি কমিশনার সাদেক হোসেন জানান, সোনাসহ আটকদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে।  

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ বাংলাদেশির বিষয়ে নতুন কোন তথ্য দেয়নি সৌদি

শামা ওবায়েদ মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ বাংলাদেশির বিষয়ে নতুন কোন তথ্য দেয়নি সৌদি

রণকৌশল বদলেছে ইরান, নতুন করে জড়াতে পারে একাধিক পক্ষ

নতুন সংঘাতের আশঙ্কা রণকৌশল বদলেছে ইরান, নতুন করে জড়াতে পারে একাধিক পক্ষ

তাসকিনকে ফিরিয়ে উইন্ডিজ টেস্টের দল ঘোষণা করল বিসিবি

তাসকিনকে ফিরিয়ে উইন্ডিজ টেস্টের দল ঘোষণা করল বিসিবি

কেমন জীবনসঙ্গী চান নুসরাত ফারিয়া?

কেমন জীবনসঙ্গী চান নুসরাত ফারিয়া?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App