×

জাতীয়

বিএনপি থেকে আবদুস সাত্তার ভূঁইয়াকে বহিষ্কার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৩, ০৯:৩৩ পিএম

বিএনপি থেকে আবদুস সাত্তার ভূঁইয়াকে বহিষ্কার

ছবি: সংগৃহীত

দলীয় সিদ্ধান্ত অমান্য এবং শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় দলীয় গঠনতন্ত্রের ৫ (গ) ধারা মোতাবেক বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য উকিল আব্দুস সাত্তারকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে অব্যাহতি প্রদানপূর্বক বহিষ্কার করা হয়েছে।

রবিবার (১ জানুয়ারি) রাতে বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

উল্লেখ্য, নিজের ছেড়ে দেয়া আসনের উপ-নির্বাচনে আবারো লড়বেন বিএনপি থেকে সদ্য পদত্যাগ করা বিএনপি চেয়ারপার্সনের সদ্য সাবেক এই উপদেষ্টা।

জেলা নির্বাচন কর্মকর্তা জিল্লুর রহমান সংবাদ মাধ্যমকে জানান, আব্দুস সাত্তার ভূঁইয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের পাঁচবারের এমপি উকিল আব্দুস সাত্তার ভূঁইয়া দলীয় হাইকমাণ্ডের সিদ্ধান্তে সংসদ থেকে গত ১১ ডিসেম্বর পদত্যাগ করেন। পরে গত বৃহস্পতিবার বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টাসহ সব পদ থেকে সরে যান এ রাজনীতিবিদ।

এর আগে সর্বশেষ ২০১৮ সালের জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে বিজয়ী হন তিনি। তার ছেড়ে দেয়া আসনে আগামী ১ ফেব্রুয়ারি উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App