×

জাতীয়

রপ্তানিমুখী শিল্পে ১০ হাজার কোটি টাকার তহবিল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৩, ১১:৩৩ এএম

রপ্তানিমুখী শিল্পে ১০ হাজার কোটি টাকার তহবিল

ফাইল ছবি

রপ্তানিমুখী শিল্পের বিকাশের ধারা অব্যাহত রাখতে ও পর্যাপ্ত তারল্য নিশ্চিতে এ খাতের জন্য সহজ শর্তে সহায়ক অর্থায়ন তহবিল গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। সম্প্রতি ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ বিআরপিডির এক প্রজ্ঞাপনে এ তহবিলের বিষয়ে জানানো হয়েছে।

স্থানীয় রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠানের উৎপাদনের কাঁচামাল আমদানি বা স্থানীয় মার্কেট থেকে ক্রয়ের জন্য এ তহবিল। গ্রাহকপর্যায়ে এর সুদের হার হবে ৪ শতাংশ।

প্রজ্ঞাপনে বলা হয়, স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের ক্ষেত্রে ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলার পাশাপাশি অর্থনৈতিক প্রবৃদ্ধি গতিশীল রাখতে রপ্তানি খাতকে সহায়তা করা প্রয়োজন। করোনা পরবর্তী অর্থনৈতিক অভিঘাত এবং রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতিতে দেশের রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠানগুলোর রপ্তানি কার্যক্রমে স্থবিরতা তৈরি হয়েছে। বৈশ্বিক বিরূপ অর্থনৈতিক অবস্থার বিপরীতে দেশের রপ্তানিমুখী শিল্পের বিকাশ ও চলমান ধারা অব্যাহত রাখতে নতুন ‘রপ্তানি সহায়ক প্রাক-অর্থায়ন তহবিল’ গঠন করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের নিজস্ব এ তহবিলের আকার ১০ হাজার কোটি টাকা। স্থানীয় রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠানগুলোর কাঁচামাল আমদানি ও স্থানীয় বাজার থেকে সংগ্রহের জন্য এ অর্থ ব্যবহার করা হবে। সব তফসিলি ব্যাংক এখান থেকে ঋণ সুবিধা নিতে পারবে।

তবে এ তহবিল গ্রহণে আগ্রহী ব্যাংককে বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের সঙ্গে আগামী ২২ জানুয়ারির মধ্যে একটি অংশগ্রহণকারী চুক্তি সম্পাদন করতে হবে। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো এ ঋণ গ্রহণ করতে পারবেন। এ তহবিলের অর্থ রপ্তানিকারকের ব্যাক-টু-ব্যাক এলসির মাধ্যমে পণ্যের কাঁচামাল আমদানি পাশাপাশি ব্যাক-টু-ব্যাক এলসির বিপরীতে স্থানীয় উৎপাদনকারী বা সরবরাহকারীর কাঁচামাল আমদানিতেও ব্যবহার করা যাবে। কোনো খেলাপি গ্রাহক বা প্রতিষ্ঠান এ তহবিলের সুবিধা নিতে পারবেন না। এ তহবিল থেকে ঋণ সুবিধাগ্রহণকারী কোনো গ্রাহকের রপ্তানিমূল্য অপরিশোধিত থাকলে তিনি নতুন করে কোনো ঋণ সুবিধা পাবেন না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App