×

জাতীয়

আল কায়েদা ও তালেবানপন্থী ৬ জঙ্গি রিমান্ডে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৩, ০৪:০৭ পিএম

আল কায়েদা ও তালেবানপন্থী ৬ জঙ্গি রিমান্ডে

ছবি: সংগৃহীত

আল কায়েদা ও তালেবানপন্থী ছয় জঙ্গির ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (২ জানুয়ারী) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রশিদুল আলমের আদালত এ আদেশ দেন।

রিমান্ডে যাওয়া আসামিরা হলেন-সৌদি প্রবাসী দল নেতা আব্দুর রব, সাকিব, শামীম হোসেন, নাদিম শেখ, আবছার ও সাইদ উদ্দিন।

এরআগে মামলার তদন্ত সংস্থা কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি) আসামিদের আদালতে হাজির করে রাজধানীর যাত্রাবাড়ী থানায় দায়ের করা সন্ত্রাস বিরোধ আইনের মামলায় ১০ দিনের রিমান্ড আবেদন করে।

যাত্রাবাড়ী থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার সাব-ইন্সপেক্টর মাহমুদুর রহমান রিমান্ড আবেদনের তথ্য জানান।

এরআগে গতকাল রোববার (০১ জানুয়ারি) রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিন্যাল, চট্টগ্রাম ও টেকনাফ থেকে এই মতাদর্শের ছয়জনকে গ্রেপ্তার করে সিটিটিসি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর

পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর শপিংমলে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

রাজধানীর শপিংমলে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

পে স্কেল: ভেটিং শেষে কবে হচ্ছে গেজেট প্রকাশ

পে স্কেল: ভেটিং শেষে কবে হচ্ছে গেজেট প্রকাশ

‘স্থানীয় সরকার নির্বাচনে পুলিশকে বেআইনি নির্দেশনা দেবে না ইসি’

সিইসি ‘স্থানীয় সরকার নির্বাচনে পুলিশকে বেআইনি নির্দেশনা দেবে না ইসি’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App