×

জাতীয়

আজিমপুরে চিরনিদ্রায় খন্দকার মাহবুব

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৩, ০৫:১৮ পিএম

আজিমপুরে চিরনিদ্রায় খন্দকার মাহবুব

সোমবার বেলা পৌনে তিনটায় আজিমপুর কবরস্থানে অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেনের দাফন সম্পন্ন হয়। ছবি: ভোরের কাগজ

চিরনিদ্রায় শায়িত হলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও প্রবীণ আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন।

সোমবার (২ জানুয়ারি) বেলা পৌনে তিনটায় আজিমপুর কবরস্থানে দাফন সম্পন্ন হয় তার। এর আগে বাদ জোহর খিলগাঁও চৌধুরী পাড়া মাটির মসজিদ বাদ জহুর সর্বশেষ নামাজের জানাজা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল রবিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তৃতীয় জানাযা এবং হাইকোর্ট প্রাঙ্গনে চতুর্থ জানাযা অনুষ্ঠিত হয়। এছাড়া রাজধানীর আরও দুটি স্থানে তার জানাজা অনুষ্ঠিত হয়।

প্রসঙ্গত, শনিবার ৩১ ডিসেম্বর রাত পৌনে ১০টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান খন্দকার মাহবুব হোসেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেনের জন্ম ১৯৩৮ সালের ২০ মার্চ। তার পৈতৃক বাড়ি বরগুনার বামনা উপজেলায়। ১৯৬৭ সালের ৩১ জানুয়ারি আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন তিনি। ওই বছরের ২০ অক্টোবর হাইকোর্টের আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করেন।

১৯৭৩ সালে দালাল আইনে যুদ্ধাপরাধীদের বিচারের জন্য গঠিত আদালতের প্রধান কৌঁসুলি ছিলেন খন্দকার মাহবুব হোসেন। এছাড়া, চার দফায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ছিলেন তিনি। বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান হিসেবে দুবার দায়িত্ব পালন করেছেন তিনি। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে আদালতে লড়তেন মাহবুব হোসেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফিফা বিশ্বকাপের পর্দা উঠছে কাল, একসঙ্গে তিন দেশে উদ্বোধন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App