×

জাতীয়

৯ ফেব্রুয়ারি শরীফের আপিল শুনানি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৩, ১১:২৮ এএম

দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-সহকারী পরিচালক পদ থেকে চাকরিচ্যুত শরীফ উদ্দিন চৌধুরীর রিটের শুনানি (স্ট্যান্ডওভার) মুলতবি রাখার বিষয়ে হাইকোর্টের দেয়া আদেশের বিরুদ্ধে তার করা আপিল শুনানির জন্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগ আগামী ৯ ফেব্রুয়ারি পরবর্তী দিন ঠিক করেছেন।

সেই সঙ্গে, আপিল আবেদনকারী শরীফ উদ্দিন চৌধুরীর রিটের পক্ষে ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে লিখিত যুক্তি-তর্ক জমা দেয়ার নির্দেশ দিয়েছেন আপিল আদালত।

মঙ্গলবার (৩ জানুয়ারি) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারপতির আপিল বিভাগের বেঞ্চ শুনানির এ দিন ধার্য করেন।

আদালতে জ্যেষ্ঠ আইনজীবী মো. সালাহ উদ্দিন দোলন শরীফের পক্ষে শুনানি করেন । দুদকের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মো. খুরশীদ আলম খান।

এর আগে ২০২২ সালের জুনে শরীফ উদ্দিনের রিটের শুনানি (স্ট্যান্ডওভার) মুলতবি রাখার বিষয়ে হাইকোর্টের দেয়া আদেশের বিরুদ্ধে আপিল করা হয়।

শরীফ উদ্দিনের আইনজীবী মো. সালাউদ্দিন দোলন গত বছরের ১৬ জুন আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করেন। ওইদিন দুদকের সিনিয়র আইনজীবী মো. খুরশীদ আলম খান বলেন, শরীফ লিভ টু আপিল করেছেন। তার আবেদনের কপি আমরা পেয়েছি।

গত ১৬ ফেব্রুয়ারি চাকরিচ্যুত করা হয় শরীফ উদ্দিনকে। তখন দুদক চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ’র সই করা আদেশে বলা হয়, দুর্নীতি দমন কমিশন (কর্মচারী) বিধিমালা- ২০০৮ এর বিধি ৫৪ (২) তে প্রদত্ত ক্ষমতাবলে মো. শরীফ উদ্দিন (উপ-সহকারী পরিচালক) দুদক, সমন্বিত জেলা কার্যক্রম, পটুয়াখালীকে চাকরি থেকে অপসারণ করা হলো।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App