×

জাতীয়

উপনির্বাচনে কোনো অনিয়মকে প্রশ্রয় দেয়া হবে না

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৩, ০৬:২৯ পিএম

উপনির্বাচনে কোনো অনিয়মকে প্রশ্রয় দেয়া হবে না

ছবি: সংগৃহীত

কেন্দ্রে কেন্দ্রে অনিয়মের কারণে বন্ধ হওয়া গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনে এবারও কোনও অনিয়মকে প্রশ্রয় দেয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন নির্বাচন কমিশনার আহসান হাবিব। জাতির সামনে একটি সুন্দর নির্বাচন উপহার দেওয়ার প্রচেষ্টা বর্তমান কমিশন চালিয়ে যাচ্ছে বলেও তিনি দাবি করেন।

মঙ্গলবার (৩ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ দফতরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

নির্বাচন কমিশনার আহসান হাবিব খান বলেন, ‘গাইবান্ধা উপনির্বাচন সুষ্ঠু এবং অবাধভাবে করার জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। অনিয়মের কারণে গাইবান্ধা উপ-নির্বাচনটা বন্ধ করা হয়েছিল। সেই অভিজ্ঞতার আলোকে সতর্কতার সঙ্গে গাইবান্ধার প্রত্যেকটি সিচুয়েশন আমরা মনিটর করছি, নির্দেশনা দিচ্ছি এবং অ্যাকশন নিচ্ছি। কোনও অনিয়মকে প্রশ্রয় একেবারে দেবো না। জাতির সামনে একটি সুন্দর ইলেকশন উপহার দেওয়ার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি এবং আমরা সম্পূর্ণ প্রস্তুত।

তিনি বলেন, ইলেকশন কমিশন কোনো প্রকার, অনিয়ম পক্ষপাতিত্ব বা অস্বচ্ছতার প্রশ্রয় দেয়নি। ভবিষ্যতেও দেবে না। যেটার প্রতিফলন হয়েছিল গাইবান্ধা নির্বাচনে। এটায় আবার নির্বাচন হতে যাচ্ছে। আমাদের কাছে কোনো ছাড় নেই।

আহসান হাবিব বলেন, আইনশৃঙ্খলা বাহিনী এবং আমাদের রিটার্নিং অফিসার, আমাদের কর্মকর্তারা একসঙ্গে কাজ করে সুন্দর একটা নির্বাচন উপহার দেওয়ার জন্য পুলিশ প্রস্তুত।

ভোটের প্রচারণা বন্ধ হওয়ার পরও কেউ কেউ প্রচারণা চেষ্টা করেছে জানিয়ে এই কমিশনার বলেন, আমরা কিন্তু কঠিন হস্তে দমন করেছি। সঙ্গে সঙ্গে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হয়েছে।’ অনিয়মের পুনরাবৃত্তি হলে তা দেখে পর্যালোচনা করে তারপর সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি।

এদিকে, অনিয়মের কারণে গত ১২ অক্টোবর গাইবান্ধা-৫ আসনে উপনির্বাচন বন্ধ ঘোষণা করে ইসি। পরে এ আসনে ভোটের নতুন তারিখ ঘোষণা করে আউয়াল কমিশন। বুধবার (৪ জানুয়ারি) এ আসনে ফের উপনির্বাচনের ভোট হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App