×

জাতীয়

ওবায়দুল কাদেরের বক্তব্য চলাকালে মঞ্চ ভেঙে আহত ৫

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৩, ০৫:১২ পিএম

https://www.youtube.com/watch?v=GDfMaPsiwso

অপরাজেয় বাংলা ভাস্কর্যের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রলীগের হীরকজয়ন্তীর অনুষ্ঠান চলাকালে মঞ্চ ভেঙে পাঁচজন আহত হয়েছেন। এসময় বক্তব্য রাখছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার (৬ জানুয়ারি) বিকেল চারটা ১০ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অপরাজেয় বাংলা ভাস্কর্যের সামনে এই ঘটনা ঘটে।

এর আগে ক্ষমতাসীন আওয়ামী লীগের ভাতৃপ্রতীম সংগঠন ছাত্রলীগের হীরকজয়ন্তীর শোভাযাত্রায় যোগ দিতে রাজধানীর সব থানা ও ইউনিটের নেতাকর্মীরা জড়ো হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। নেতাকর্মীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।

শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এছাড়া, ছাত্রলীগের বর্তমান সভাপতি, সাধারণ সম্পাদকসহ ঢাকা মহানগর উত্তর-দক্ষিণের অন্তর্গত সকল থানা ও ওয়ার্ড ও ইউনিটির নেতাকর্মীরা এই শোভাযাত্রায় অংশগ্রহণ করবেন।

শুক্রবার জুমার নামাজের পর পরই নেতাকর্মীরা আসতে শুরু করেন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। শাহবাগ থেকে টিএসসি, নিউমার্কেট হয়ে টিএসসি, দোয়েল গোলচত্বর থেকে টিএসসি সব সড়কে ছাত্রলীগের নেতাকর্মীদের অবস্থান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

হজ প্যাকেজে বড় ছাড়

হজ প্যাকেজে বড় ছাড়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App