×

জাতীয়

দুই গ্রুপের আলাদা ইজতেমায় সমস্যা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৩, ১০:০৫ পিএম

ইজতেমা সফলভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল মন্তব্য করেছেন, বিবাদমান দুই গ্রুপ আলাদাভাবে ইজতেমা করছে। আশা করি, কোনো সমস্যা হবে না। বিদেশি মেহমানদের জন্য বিগত বছরের তুলনায় এবার আরও সুযোগ-সুবিধা বাড়ানো হয়েছে।

শুক্রবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় গাজীপুরের টঙ্গীর ইজতেমা ময়দানে ইজতেমার প্রস্তুতি পর্যালোচনা সংক্রান্ত ফলোআপ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, মুসল্লিদের নিরাপত্তায় পুলিশের সাইবার ইউনিটসহ র‌্যাব ও সেনাবাহিনী মোতায়েন করা থাকবে। প্রয়োজনে বিজিবি সদস্যদেরও প্রস্তুত রাখা হবে।

সভায় জেলা প্রশাসক আনিসুর রহমান প্রশাসনের গৃহীত ব্যবস্থা ও বাস্তবায়ন নিয়ে উপস্থাপনা পেশ করেন। এতে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান, মহানগর পুলিশ কমিশনার মোল্যা নজরুল ইসলামসহ বিভিন্ন দপ্তর, সংস্থা ও অধিদপ্তরের প্রতিনিধি, ইজতেমার আয়োজক শীর্ষক অন্যান্যরা অংশ নেন।

প্রসঙ্গত, আগামী ১৩ জানুয়ারি শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। এতে মাওলানা যোবায়েরপন্থী মুসল্লিরা অংশ নেবেন। চারদিন বিরতির পর ২০ জানুয়ারি শুরু হবে দ্বিতীয় পর্ব। এতে অংশ নেবেন সাদপন্থী মুসল্লিরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App