×

জাতীয়

এবার ১৭ দল নিয়ে গঠিত হলো ‘গণতন্ত্র বিকাশ মঞ্চ’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৩, ০৫:১০ পিএম

এবার ১৭ দল নিয়ে গঠিত হলো ‘গণতন্ত্র বিকাশ মঞ্চ’

শনিবার জাতীয় প্রেসক্লাবে ‘গণতন্ত্র বিকাশ মঞ্চ’-এর আত্মপ্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলন। ছবি: সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠি ও দল নিয়ে সম্প্রতি গঠিত হয়েছে কয়েকটি জোট এবং মঞ্চ। তারই ধারাবাহিকতায় ‘গণতন্ত্র বিকাশ মঞ্চ’ নামে এবার আরেকটি নতুন জোটের আত্মপ্রকাশ ঘটলো।

এনপিপির নেতৃত্বে ১৭টি দল নিয়ে এই জোটের ঘোষণা দেয়া হয়। এনপিপি’র চেয়ারম্যান আলহাজ্ব শেখ ছালাউদ্দিন ছালুর সভাপতিত্বে শনিবার জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে এ নির্বাচনী জোটের ঘোষণা আসে।

দলগুলো হলো- ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি), জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), ন্যাশনাল আওয়ামী পার্টি-ন্যাপ ভাসানী, ডেমোক্রেটিক পার্টি বাংলাদেশ (ডিপিবি), বাংলাদেশ ইসলামী ঐক্য ফ্রন্ট, বাংলাদেশ গণতান্ত্রিক আন্দোলন-বিজিএ, বাংলাদেশ মানবাধিকার আন্দোলন, বাংলাদেশ নাগরিক কল্যাণ পার্টি, বাংলাদেশ কনজারভেটিভ পার্টি (বিসিপি), গণমুক্তি পার্টি, বাংলাদেশ পল্লি উন্নয়ন পার্টি, বাংলাদেশ ন্যায় বিচার পার্টি, ইসলামিক ডেভেলপমেন্ট পার্টি, বাংলাদেশ জাতীয় লীগ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ পার্টি, বাংলাদেশ আইডিয়াল পার্টি এবং বাংলাদেশ জনকল্যাণ পার্টি।

লিখিত বক্তব্যে এনপিপি’র চেয়ারম্যান আলহাজ্ব শেখ ছালাউদ্দিন ছালু বলেন- এনপিপি একটি নির্বাচনমুখী দল। আমরা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করি। আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করি। আমরা শান্তির রাজনীতিতে বিশ্বাস করি। আমরা দেশের উন্নয়নে বিশ্বাস করি। মৌলিক অধিকার রক্ষায় বিশ্বাস করি। আগামী দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে ১৭টি দল নিয়ে গড়া গণতন্ত্র বিকাশ মঞ্চের লক্ষ্য ও উদ্দেশ্য দেশের রাজনৈতিক গুনগত মান পরিবর্তন করা। গণতন্ত্র বিকাশ মঞ্চ চায় সুষ্ঠু ধারার রাজনীতি, সম্প্রীতির রাজনীতি, সাম্যের রাজনীতি, দুর্নীতি ও মাদকবিরোধী রাজনীতি। আগামী নির্বাচনে আমরা ৩০০ আসনে অংশ নেব। মরহুম শেখ শওকত হোসেন নিলুর মুক্তিযুদ্ধের চেতনা, জাতীয়তাবাদ ও ধর্মীয় মূল্যবোধের ভিত্তিতে বিকল্প রাজনৈতিক শক্তি গড়ে তোলার স্লোগানকে সামনে রেখে এগিয়ে যাবো। এ সময় দেশ ও জনকল্যাণে ‘গণতন্ত্র বিকাশ মঞ্চ’র ১৮ দফা ঘোষণা করা হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- এনপিপি’র মহাসচিব মো. ইদ্রিস চৌধুরী, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি এ কে এম মহিউদ্দিন আহাম্মেদ (বাবলু), ন্যাশনাল আওয়ামী পাটি-ন্যাপ ভাসানীর চেয়ারম্যান মো. আব্দুল হাই সরকার, ডেমোক্রেটিক পার্টি বাংলাদেশের (ডিপিবি) চেয়ারম্যান অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন খান, বাংলাদেশ ইসলামী ঐক্যফ্রণ্টের সভাপতি মুফতি হাবিবুর রহমান হাওলাদার, বাংলাদেশ মানবাধিকার আন্দোলনের সভাপতি খাজা মহিবউল্যাহ শান্তিপুরী, বাংলাদেশ নাগরিক কল্যাণ পার্টির চেয়ারম্যান মো. শহীদুন্নবী ডাবলু, বাংলাদেশ গণতান্ত্রিক আন্দোলন-বিজিএ’র চেয়ারম্যান এ আর এম জাফরুল্লাহ চৌধুরী, বাংলাদেশ কনজারভেটিভ পার্টির (বিসিপি) চেয়ারম্যান মো. আনিসুর রহমান দেশ, বাংলাদেশ জাতীয় লীগের চেয়ারম্যান মো. হারুন অর রশিদ ও বাংলাদেশ পল্লী উন্নয়ন পার্টির চেয়ারম্যান কাজী জহিরুল ইসলাম মনি প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক দুর্ঘটনা, আহত ৮

এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক দুর্ঘটনা, আহত ৮

রাজধানীতে বন্দুক হামলায় যুবদলকর্মী নিহত, আহত ২

রাজধানীতে বন্দুক হামলায় যুবদলকর্মী নিহত, আহত ২

বৃষ্টির পর ঢাকার সকালে স্বস্তি, কমলো দূষণ

বৃষ্টির পর ঢাকার সকালে স্বস্তি, কমলো দূষণ

লোহিত সাগরে হামলা, জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ

লোহিত সাগরে হামলা, জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App