×

জাতীয়

পা ভেঙেছে যুব মহিলা লীগের নেত্রী লিলির

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৩, ০৪:৪৮ পিএম

পা ভেঙেছে যুব মহিলা লীগের নেত্রী লিলির

ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বক্তব্য দেয়ার সময় মঞ্চ ভেঙে পড়ে।

সেই মঞ্চ থেকে পড়ে গুরুতর আহত হন যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক শারমিন সুলতানা লিলি। তার পা ভেঙে যাওয়ায় তিনটি স্থানে অস্ত্রোপচার করতে হয়েছে বলে নিশ্চিত করেছেন তার স্বামী দেলোয়ার হোসেন। এর আগে শনিবার (৭ জানুয়ারি) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তার পায়ে অস্ত্রোপচার করা হয়।

লিলির স্বামী বলেন, তার পায়ের হাড়ের তিনটি অংশ ভেঙে গেছে। একটি অংশ আলাদা হয়ে গেছে। মঞ্চ থেকে পড়ার সময় লিলির পায়ের ওপর হয়তো ভারি কিছু পড়েছিল। তার হাঁটুর নিচের হাড়ে চিড় দেখা গেছে।

স্ত্রীর সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন স্বামী আওয়ামী লীগের বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন।

প্রসঙ্গত, যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক শারমিন সুলতানা ছাড়াও আহত হয়ে চিকিৎসা নেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও বিএমএ সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি জামাল উদ্দিন চৌধুরী, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য মো. জসিম উদ্দিনসহ আরও বেশ কয়েকজন নেতা। তবে শুক্রবারের ওই ঘটনায় তাৎক্ষণিকভাবে ছাত্রলীগ নেতারা ওবায়দুল কাদেরকে জড়িয়ে ধরলে বড় ধরনের বিপদ থেকে রক্ষা পান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিদ্যুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

বিদ্যুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

রাজনীতিতে আওয়ামী লীগ ফেরার প্রশ্নে যা বললেন তথ্য উপদেষ্টা

রাজনীতিতে আওয়ামী লীগ ফেরার প্রশ্নে যা বললেন তথ্য উপদেষ্টা

শাহজালালের থার্ড টার্মিনাল উদ্বোধনের সম্ভাব্য সময় ঘোষণা

শাহজালালের থার্ড টার্মিনাল উদ্বোধনের সম্ভাব্য সময় ঘোষণা

পে স্কেলে বাড়িভাড়া ভাতা কত বাড়বে, জানুন হিসাব

পে স্কেলে বাড়িভাড়া ভাতা কত বাড়বে, জানুন হিসাব

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App