×

জাতীয়

নাশকতার মামলায় মামুনুল হকের বিরুদ্ধে সাক্ষ্য ২১ মে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৩, ০৪:৩৭ পিএম

নাশকতার মামলায় মামুনুল হকের বিরুদ্ধে সাক্ষ্য ২১ মে

আল্লামা মামুনুল হক। ফাইল ছবি

রাজধানীর মিরপুর মডেল থানায় দায়ের করা নাশকতার অভিযোগে বিশেষ ক্ষমতা আইনের মামলায় হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পেছানো হয়েছে।

মঙ্গলবার (১০ জানুয়ারি) মামলাটির সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য ছিল। তবে আদালতে সাক্ষী উপস্থিত না হওয়ায় রাষ্ট্রপক্ষ সময়ের আবেদন করে। এই আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-১৪ এর বিচারক মুর্শিদ আহম্মেদ সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ২১ মে পরবর্তী দিন ধার্য করেন।

এর আগে ২০১৫ সালের ১৪ জানুয়ারি মিরপুর মডেল থানাধীন মধ্য পীরেরবাগে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। এ ঘটনায় মিরপুর মডেল থানার এএসআই খন্দকার রাজীব আহমেদ বিশেষ ক্ষমতা আইনে মামলাটি দায়ের করেন।

এ মামলার তদন্ত শেষে ২০১৫ সালের ৩১ মার্চ মাওলানা মামুনুল হকসহ ৬৫ জনকে আসামি করে আদালতে চার্জশিট দাখিল করেন মিরপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম। এরপর আদালত ২০১৭ সালের ২৮ নভেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App