×

জাতীয়

শিক্ষার্থী ভর্তি না হওয়ার কারণ খুঁজতে হবে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৩, ০৮:৫৬ এএম

শিক্ষার্থী ভর্তি না হওয়ার কারণ খুঁজতে হবে

অধ্যাপক ড. সৈয়দ মনজুরুল ইসলাম

কেন শিক্ষার্থীরা এসব কলেজে ভর্তি হতে পছন্দ করল না তা খতিয়ে দেখা প্রয়োজন বলে জানিয়েছেন শিক্ষাবিদ অধ্যাপক ড. সৈয়দ মনজুরুল ইসলাম।

গতকাল তিনি ভোরের কাগজকে বলেন, যেসব কলেজে শিক্ষার্থী ভর্তি হতে পছন্দ করেনি সেসব কলেজকে সরকারই অনুমোদন দিয়েছিল। বাহারি ঢংয়ে বিভিন্ন নামে গড়ে ওঠা এসব কলেজে এখন কেন শিক্ষার্থী ভর্তি হতে পারছে না তার কারণ খুঁজে বের করার জন্য সরকারের তদন্ত করা উচিত। কারণ বের করার জন্য যেসব কলেজে শিক্ষার্থী ভর্তি হয়নি তার সবকটিতে যেতে হবে। তবেই শিক্ষার্থী ভর্তি না হওয়ার কারণ জানা যাবে। আর এটি এ কারণেই করতে হবে, যাতে আগামী বছর এর পুনরাবৃত্তি না ঘটে।

তিনি বলেন, পৃথিবীর বড় বড় দেশে কলেজ শিক্ষা বলতে কিছু নেই। কিন্তু আমাদের দেশে এটা আছে। কেন আছে তাও জানি না। কলেজ শিক্ষাকে তিনি খামোখা উল্লেখ করে বলেন, জাতীয় সংসদে পাস হওয়া আমাদের শিক্ষানীতিতেও কলেজ শিক্ষা বলতে কিছু নেই। প্রাথমিক শিক্ষা হবে ৮ম শ্রেণি পর্যন্ত, মাধ্যমিক শিক্ষা হবে নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত। এরপরে উচ্চ শিক্ষা শুরু হবে। শিক্ষানীতি অনুযায়ী শিক্ষাব্যবস্থা চললে এত পরীক্ষারও দরকার পড়ে না। দ্বাদশ শ্রেণি শেষে একটি পরীক্ষা হবে এবং এটি একটি ভালো পরীক্ষা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাঁধনকে কারা হামলা করেছিল, মিললো পরিচয়

বাঁধনকে কারা হামলা করেছিল, মিললো পরিচয়

নতুন দায়িত্ব পেলেন নোয়াখালী-১ আসনের এমপি

নতুন দায়িত্ব পেলেন নোয়াখালী-১ আসনের এমপি

জামায়াত আমিরকে ১৫০ টাকার খাবারের দাওয়াত দিলেন প্রধানমন্ত্রী

জামায়াত আমিরকে ১৫০ টাকার খাবারের দাওয়াত দিলেন প্রধানমন্ত্রী

পে স্কেলে বড় পরিবর্তন, বাদ পড়ল যেসব প্রস্তাব

পে স্কেলে বড় পরিবর্তন, বাদ পড়ল যেসব প্রস্তাব

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App