×

জাতীয়

পাটুরিয়া-দৌলতদিয়ায় নৌ চলাচল শুরু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৩, ১২:০৯ পিএম

পাটুরিয়া-দৌলতদিয়ায় নৌ চলাচল শুরু

ছবি: সংগৃহীত

কুয়াশা কেটে যাওয়ায় পাটুরিয়া-দৌলতদিয়ায় সব ধরনের নৌযান চলাচল ফের শুরু হয়েছে। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকাল সাড়ে ১১টা থেকে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল আবারো শুরু করার অনুমতি দেয় বিআইডব্লিউটিসি।

জানা গেছে, কয়েকদিন বিরতির পর বুধবার রাতে নদীতে আবারও কুয়াশা পড়তে শুরু করে। ভোরের দিকে এর তীব্রতা বাড়লে ফেরি চলাচলের অনুপযোগী হয়ে যায়। তীব্র কুয়াশায় তীরে ভিড়তে না পেরে যাত্রী ও যানবাহন নিয়ে মাঝ নদীতে আটকা পড়েছিল আটকা শাহ মখদুম ও খানজাহান আলী নামে দুটি ফেরি। যদিও এখন ফেরি চলাচল স্বাভাবিক হওয়ায় মাঝ নদীতে আটকা পড়া ফেরি দুটি ঘাটে পৌঁছেছে।

ফেরি চলাচল বন্ধ থাকায় নদীর দুই পাড়ে পারাপারের অপেক্ষায় আটকা পড়া শতাধিক যানবাহন এখন ফেরিতে নদী পাড় হচ্ছে।

বিআইডব্লিউটিসির আরিচা অঞ্চলের ডিজিএম শাহ মোহাম্মদ খালেদ নেওয়াজ খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, কুয়াশা কেটে যাওয়ায় ফেরি চলাচল পুনরায় শুরু করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নামাজের ইমামতি রেখে পালানো বহিষ্কৃত বিএনপি গ্রেফতার

নামাজের ইমামতি রেখে পালানো বহিষ্কৃত বিএনপি গ্রেফতার

কিশোরীকে রাতভর সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

কিশোরীকে রাতভর সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

পাবনায় সাত সমকামীসহ ১৬ জনের এইডস শনাক্ত

পাবনায় সাত সমকামীসহ ১৬ জনের এইডস শনাক্ত

পুলিশের অতিরিক্ত এসপিসহ ১২ কর্মকর্তাকে বদলি

পুলিশের অতিরিক্ত এসপিসহ ১২ কর্মকর্তাকে বদলি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App