×

জাতীয়

ঋণের টাকা দিতে না পারায় রিকশাচালকের আত্মহত্যা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৩, ০১:৪৭ পিএম

ঋণের টাকা দিতে না পারায় রিকশাচালকের আত্মহত্যা

ফাইল ছবি

রাজধানীর সবুজবাগে একটি বাসায় রাহেল ইসলাম (২৫) নামে এক রিকশাচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটির ময়নাতদন্তের জন্য বৃহস্পতিবার (১২ জানুয়ারি) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়। ঋণের কিস্তির টাকা পরিশোধ করতে না পেরে হতাশায় রাহেল ইসলাম গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

সুরতহাল প্রতিবেদনে সবুজবাগ থানার এসআই মো. আব্দুল আউয়াল উল্লেখ করেন, সবুজবাগের দাসপাড়া হরেকৃষ্ণ মন্ডলের টিনশেড বাড়িটিতে পরিবার নিয়ে ভাড়া থাকতেন রাহেল ইসলাম। তিনি পেশায় রিকশাচালক। ঋণের কিস্তির টাকা পরিশোধ করতে না পারায় বুধবার (১১ জানুয়ারি) দিবাগত রাতে টিনশেড ঘরের আড়ার সঙ্গে রশি পেঁচিয়ে গলায় ফাঁস দেন তিনি। দেখতে পেয়ে তার স্ত্রীসহ স্বজনরা তাকে উদ্ধার করে মুগদা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এসআই জানান, পরে খবর পেয়ে সেখান থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। তার বাড়ি সুনামগঞ্জের ছাতক উপজেলার রোকনতাজ গ্রামে। বাবার নাম নজরুল ইসলাম।

গ্রামের প্রতিবেশী ফায়জুল ইসলাম জানান, তারা সবুজবাগে পাশাপাশি এলাকাতে থাকেন। স্ত্রী নুরজাহান ও একমাত্র মেয়ে নুসরাতকে নিয়ে দাসপাড়ার ওই বাসায় ভাড়া থাকতেন রাহেল। তিনি ১৫-২০ হাজার টাকা ঋণগ্রস্ত ছিলেন। রাতে পরিবারের সবাই খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। মাঝরাতে নুরজাহানের ঘুম ভাঙলে দেখেন, রুমের ভেতরেই আড়ার সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে ঝুঁলছেন। তখন তার চিৎকার শুনে বাড়িওয়ালাসহ লোকজন জড়ো হয়ে তাকে মুগদা হাসপাতালে নিয়ে যান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

রাষ্ট্রপতি ইস্যুতে আইনের বাইরে যাবে না বিএনপি

নিলুফার মনি রাষ্ট্রপতি ইস্যুতে আইনের বাইরে যাবে না বিএনপি

পদত্যাগকারী রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের দাবি ইনকিলাব মঞ্চের

পদত্যাগকারী রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের দাবি ইনকিলাব মঞ্চের

২০২৭ সালে ৩১ কোটি মানসম্পন্ন বই বিতরণ করা হবে

শিক্ষামন্ত্রী ২০২৭ সালে ৩১ কোটি মানসম্পন্ন বই বিতরণ করা হবে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App