×

জাতীয়

পরী মণির মাদক মামলার সাক্ষ্যগ্রহণ ২৭ ফেব্রুয়ারি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৩, ০২:১৫ পিএম

পরী মণির মাদক মামলার সাক্ষ্যগ্রহণ ২৭ ফেব্রুয়ারি
পরী মণির মাদক মামলার সাক্ষ্যগ্রহণ ২৭ ফেব্রুয়ারি

চিত্রনায়িকা পরী মণি

রাজধানীর বনানী থানায় দায়ের করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় উচ্চ আদালত থেকে স্থগিতাদেশ থাকায় আলোচিত- সমালোচিত চিত্রনায়িকা পরী মণির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ পিছিয়ে আগামী ২৭ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত।

আজ বৃহস্পতিবার (১২ জানুয়ারি) ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলামের আদালতে মামলাটির সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল।

তবে পরী মণির আইনজীবী আদালতকে জানান, আপিল বিভাগ থেকে মামলাটির ওপর স্থগিতাদেশ দেয়া হয়েছে। তবে সেই আদেশ দাখিলের জন্য সময় চেয়ে আবেদন করেন আইনজীবী। তাই আদালত সাক্ষ্যগ্রহণ পিছিয়ে উচ্চ আদালতের স্থগিতাদেশ দাখিলের জন্য আগামী ২৭ ফেব্রুয়ারি দিন ধার্য করেন।

এরআগে গত ৯ জানুয়ারি পরী মণির মাদক মামলার কার্যক্রম ছয় মাস স্থগিত থাকবে বলে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচাপতি মো. নুরুজ্জামানের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ আদেশ দেন।

২০২২ সালের ৫ জানুয়ারি আদালত আসামিদের অব্যাহতির আবেদন খারিজ করে পরী মণিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচারের আদেশ দেন। একই বছরের ২ জুন পরী মণির আইনজীবী ব্যক্তিগত হাজিরা মওকুফ করেন আদালত।

অন্যদিকে ২০২১ সালের ৪ অক্টোবর মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির পরিদর্শক কাজী মোস্তফা কামাল আদালতে পরী মণিসহ তিনজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। বাকি দুইজন হলেন পরী মণির সহযোগী আশরাফুল ইসলাম দিপু ও কবির হোসেন।

উল্লেখ্য, ২০২১ সালের ৪ আগস্ট বিকেলে বনানীর বাসায় প্রায় চার ঘণ্টা অভিযান শেষে পরী মণিসহ তিনজনকে দেশি-বিদেশি মদের বোতল ও এলএসডি মাদকসহ আটক করা হয়। পরে বনানী থানায় র‍্যাব বাদী হয়ে পরী মণিসহ তার দুই সহযোগীর বিরুদ্ধে মাদক মামলা করে।

এ মামলায় পরী মণির প্রথম দফায় চারদিন, দ্বিতীয় দফায় দুইদিন ও তৃতীয় দফায় একদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। পরে তাকে কাশিমপুর কারাগারে নেয়া নেয়া হয়। গ্রেপ্তারের ২৬ দিন পর ৩১ আগস্ট পরী মণিকে নারী, শারীরিক অসুস্থতা ও অভিনেত্রী এই তিনটি বিবেচনায় জামিন দেন আদালত। সেসময় থেকে পরী মণিসহ তার দুই সহযোগী জামিনে আছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

চালু হচ্ছে মৈত্রী এক্সপ্রেস, জেনে নিন কবে

চালু হচ্ছে মৈত্রী এক্সপ্রেস, জেনে নিন কবে

সব মাদরাসায় চালু করবো মিড-ডে মিল

শিক্ষামন্ত্রী সব মাদরাসায় চালু করবো মিড-ডে মিল

বাঁধনের ওপর হামলা: সংসদে যা বললেন বিএনপির নারী এমপি

বাঁধনের ওপর হামলা: সংসদে যা বললেন বিএনপির নারী এমপি

শেখ হাসিনার ফেরা নিয়ে ঢাকাকে দিল্লির বার্তা

আনন্দবাজারের প্রতিবেদন শেখ হাসিনার ফেরা নিয়ে ঢাকাকে দিল্লির বার্তা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App