×

জাতীয়

দুদিন ভয়াবহ যানজটের পর শুক্রবার ফাঁকা সড়ক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৩, ০৪:৫৪ পিএম

দুদিন ভয়াবহ যানজটের পর শুক্রবার ফাঁকা সড়ক

ছবি: সংগৃহীত

গত দুদিন রাজধানীর উত্তরা, বিমানবন্দর ও টঙ্গী এলাকাসহ এর আশপাশের সড়কে যানজট ছিল বেশ। এতে করে যাত্রীরা ভোগান্তিতে পড়েছিলেন।

তবে শুক্রবার (১৩ জানুয়ারি) বিমানবন্দর সড়কের চিত্র পাল্টে যেতে দেখা গেছে । এখানে নেই যানজট। যানবাহন চলছে স্বাভাবিক গতিতে। অন্যান্য শুক্রবার রাস্তায় যে ছুটির আমেজ থাকে তাই বিরাজ করছে আজ। বিমানবন্দর এলাকায় যানজট না থাকায় মহাখালী, উত্তরা, বনানী ও প্রগতি সরণিতেও যান চলাচল স্বাভাবিক রয়েছে।

এর আগে গত দুদিন, বিশেষ করে বৃহস্পতিবার ঢাকার এসব সড়কে ছিল ভয়াবহ যানজট। কারণ এসময় বিশ্ব ইজতেমায় যোগ দিতে হাজার হাজার মুসল্লির ঢল নামে টঙ্গীর তুরাগ নদীর তীরে। ফলে সড়কে ছিল যানবাহনের চাপ। তবে শুক্রবার সকাল থেকে ইজতেমার প্রথম পর্ব শুরু হয়।

সরেজমিনে দেখা যায়, শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে যে অবস্থায় বিমানবন্দর সড়ক ও এসব এলাকায় যানবাহন চলাচল করে আজও একই অবস্থায় রয়েছে। রাস্তায় খুব বেশি যান নেই, মানুষের উপস্থিতিও কম।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ থেকে জানা যায়, বেলা ১১টা পর্যন্ত রাজধানীর বনানী, প্রগতি সরণি, বিমানবন্দর ও উত্তরা এলাকায় কোনো যানজট নেই। তবে দুপুরের পর কিছুটা যানবাহনের চাপ হলেও তা সহনীয় পর্যায়ে থাকবে।

ট্রাফিক উত্তরা বিভাগের বিমানবন্দর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) সাখাওয়াত হোসেন সেন্টু বলেন, গত দুদিন ধরে দেশ-বিদেশের মানুষ বিশ্ব ইজতেমার মাঠে গিয়েছিলেন। ফলে রাস্তায় মানুষের চাপের সঙ্গে সঙ্গে গাড়ির চাপও বেড়ে গিয়েছিল। এতে করে এসব সড়কে যানজটের সৃষ্টি হয়েছিল।

তিনি বলেন, যেহেতু আজ থেকে বিশ্ব ইজতেমা শুরু, সেহেতু লোকজনের যাতায়াত এখন ওইদিকে গত দুদিনের মতো নেই। ফলে আজকে পরিস্থিতি স্বাভাবিক।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

টানা ২০ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে যেসব এলাকায়

টানা ২০ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে যেসব এলাকায়

কেন ডিম্বাণু সংরক্ষণ করছেন নারীরা, খরচ-ঝুঁকি কতটা

এগ ফ্রিজিং কেন ডিম্বাণু সংরক্ষণ করছেন নারীরা, খরচ-ঝুঁকি কতটা

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য নতুন নির্দেশনা

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য নতুন নির্দেশনা

অক্টোবরে চালু হতে পারে ভারত-বাংলাদেশের তিন ট্রেন

অক্টোবরে চালু হতে পারে ভারত-বাংলাদেশের তিন ট্রেন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App