×

জাতীয়

বিএনপির দুই নেতার বক্তব্য প্রত্যাহারের দাবি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৩, ০৬:২৮ পিএম

বিএনপির দুই নেতার বক্তব্য প্রত্যাহারের দাবি

মহান মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে ‘বিভ্রান্তিমূলক’ মন্তব্য করে সংবিধান পরিবর্তনের ঘোষণা দেয়ায় বিএনপির দুই নেতার বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়েছে সম্মিলিত সাংস্কৃতিক জোট।

শনিবার (১৪ জানুয়ারি) জোটের পক্ষে কেন্দ্রীয় কমিটির সভাপতি গোলাম কুদ্দুছ এবং সাধারণ সম্পাদক আহ্কাম উল্লাহ্ এক সংবাদ বিবৃতিতে এ দাবি জানান।

বিবৃতিতে বলা হয়েছে, বিএনপির দুই কেন্দ্রীয় নেতা গয়েশ্বর চন্দ্র রায় ও আব্দুল আউয়াল মিন্টু শুক্রবার (১৩ জানুয়ারি) রাজধানীতে এক অনুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ও দেশের স্বাধীনতা অর্জনের সঙ্গে ‘বাইচান্স’ শব্দটি ব্যবহার করে এবং সংবিধান পরিবর্তনের ঘোষণা দিয়ে বক্তব্য দিয়েছেন। সারা দেশের সম্মিলিত সাংস্কৃতিক জোটের পক্ষে কেন্দ্রীয় কমিটির সভাপতি গোলাম কুদ্দুছ এবং সাধারণ সম্পাদক মো. আহ্কাম উল্লাহ্ এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

বিবৃতিতে তারা বলেন, সুদীর্ঘ লড়াই-সংগ্রামের ধারাবাহিকতায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে বিজয় অর্জনের মধ্য দিয়ে বাঙালি স্বাধীনতা অর্জন করেছে। এর সঙ্গে কোনোভাবেই ‘বাইচান্স’ শব্দটির ব্যবহার গ্রহণযোগ্য নয়। সংবিধান পরিবর্তন করবেন বলে বিএনপি নেতাদের দেয়া ঘোষণাও ধৃষ্টতাপূর্ণ ও নিন্দনীয়। স্বাধীনতাবিরোধী অপশক্তির সঙ্গে তাদের যে আঁতাত রয়েছে বিএনপি নেতাদের বক্তব্যের মধ্য দিয়ে তা আবার প্রমাণ হলো। অবিলম্বে তারা যদি এই বক্তব্য প্রত্যাহার না করেন তাহলে সাধারণ মানুষ ও সংস্কৃতিকর্মীদের নিয়ে সারা দেশে প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দিয়েছে সম্মিলিত সাংস্কৃতিক জোট।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মার্কিন ডলারের দাপটে দুর্বল অস্ট্রেলিয়ান ডলার

মার্কিন ডলারের দাপটে দুর্বল অস্ট্রেলিয়ান ডলার

‘ইসলামী ব্যাংক ক্ষতিগ্রস্ত হলে দেশের অর্থনীতি মাটির সঙ্গে মিশে যাবে’

বিরোধীদলীয় নেতা ‘ইসলামী ব্যাংক ক্ষতিগ্রস্ত হলে দেশের অর্থনীতি মাটির সঙ্গে মিশে যাবে’

অস্ট্রেলিয়াকে হারিয়ে ২১ বছরের অপেক্ষা ঘোচাল বাংলাদেশ

অস্ট্রেলিয়াকে হারিয়ে ২১ বছরের অপেক্ষা ঘোচাল বাংলাদেশ

নারিকেলবাড়িয়া ইউপি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন জেলা প্রশাসক

নারিকেলবাড়িয়া ইউপি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন জেলা প্রশাসক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App