×

জাতীয়

জাতীয়তাবাদী সমমনা জোটের সঙ্গে বিএনপি বৈঠক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৩, ০৭:০৩ পিএম

জাতীয়তাবাদী সমমনা জোটের সঙ্গে বিএনপি বৈঠক

ছবি: ভোরের কাগজ

জাতীয়তাবাদী সমমনা জোট নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (১৪ জানুয়ারি) বিকেলে বিএনপির চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যুগপৎ আন্দোলনের মধ্য দিয়ে এই একনায়কতান্ত্রিক সরকারের পতন ঘটাতে হবে। আমাদের জোট রাজনীতি বিলীন হয়ে যায়নি, বরং যুগপৎ আন্দোলনের মাধ্যমে সকল রাজনৈতিক দল ও জোটও আরো সুদৃঢ় হবে। চলমান আন্দোলনকে আরো বেগবান করতে সমমনা জোটসহ সব রাজনৈতিক শক্তিকে এগিয়ে আসতে হবে।

গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য দেশপ্রেমিক সকল দলকে আন্দোলনে শরিক হবার আহবান জানান বিএনপি মহাসচিব।

এসময় জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদের নেতৃত্ব আরো উপস্থিত ছিলেন এনপিপি মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফার, জাগপার খন্দকার লুৎফর রহমান, ডিএল'র শাহাদাত সাইফুদ্দিন আহমেদ মনি, মো. আকবর হোসেন, পিপলস লীগের অ্যাডভোকেট গরিবে নেওয়াজ ও সৈয়দ মাহবুব হোসেন, বাংলাদেশ ন্যাপের এমএন শাওন সাদেকী ও দিলীপ কুমার দাস, বিকল্পধারা বাংলাদেশে অধ্যাপক ড. নুরুল আমিন বেপারী ও অ্যাডভোকেট শাহ আহমেদ বাদল, সাম্যবাদী দলের নূরুল ইসলাম, গণদলের এটিএম গোলাম মাওলা চৌধুরী ও আবু সৈয়দ, ন্যাপ ভাসানীর অ্যাডভোকেট আজহারুল ইসলাম ও গোলাম মোস্তফা আকন্দ এবং মাইনরিটি পার্টি চেয়ারম্যান সুকৃতি মণ্ডল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিলের খবরে যা বললেন শিক্ষামন্ত্রী

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিলের খবরে যা বললেন শিক্ষামন্ত্রী

ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে ৩ জনের মৃত্যু

পাবনা ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে ৩ জনের মৃত্যু

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App