×

জাতীয়

বিদ্যুতের মূল্য বৃদ্ধিতে দুর্নীতিবাজরা লাভবান হচ্ছে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৩, ০২:৪৮ পিএম

বিদ্যুতের মূল্য বৃদ্ধিতে দুর্নীতিবাজরা লাভবান হচ্ছে

ছবি: ভোরের কাগজ

বিদ্যুতের মূল্য বৃদ্ধির ফলে সাধারন মানুষের জীবন দুর্বিষহ হলেও কতিপয় দুর্নীতিবাজরা লাভবান হচ্ছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। রবিবার (১৫ জানুয়ারি) দুপুরে আসাদগেটে নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ দাবি করেন। টুকু বলেন, দফায় দফায় বিদ্যুতের দাম বাড়িয়ে সরকার গণবিরোধী সিদ্ধান্ত নিয়েছে। জনগণের দুর্ভোগের কথা চিন্তা করে বিদ্যুতের দাম সহনীয় পর্যায়ে রাখার দাবি জানান তিনি। তিনি বলেন, বিএনপির আমলে প্রিপেইড মিটারে ১০০ টাকা রিচার্জ করলে ১১০ টাকার বিদ্যুৎ দেয়া হতো আর এখন ১০০ টাকা রিচার্জ করলে ৭০ টাকার বিদ্যুৎ দেয়া হয়। প্রিপেইড মিটার ও কুইক রেন্টালের নামে জনগণের পকেট থেকে টাকা নিয়ে ভোগান্তির সৃষ্টি করেছে। বিদ্যুতের দাম বাড়ানো জনগণের ওপর কুঠারাঘাত বলে মন্তব্য করে বিএনপির এই নেতা বলেন, সরকার দূর্নীতি ও লুটপাট বন্ধ না করে দ্রব্যমূল্য বৃদ্ধিসহ জনজীবনকে বিপর্যস্ত করে তুলছে। এ থেকে মুক্তি পেতে সকল দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে এই একনায়কতন্ত্র সরকারের পতন ঘটাতে হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App