×

জাতীয়

জামিনে মুক্ত সেই মোস্তাকিম

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৩, ০৫:৩৫ পিএম

জামিনে মুক্ত সেই মোস্তাকিম

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ডায়ালাইসিস ফি বাড়ানোর প্রতিবাদ জানাতে গিয়ে গ্রেপ্তার হয়ে ছিলো সৈয়দ মো. মোস্তাকিম নামের এক যুবক। রবিবার (১৫ জানুয়ারি) এ মামলার জামিন পান তিনি। রবিবার চট্টগ্রাম দ্বিতীয় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. অলি উল্লাহর আদালত শুনানি শেষে জামিন আবেদন মঞ্জুর করেন। এ বিষয়ে আইনজীবী জিয়া হাবীব আহসান বলেন, অভিযোগপত্র দেওয়া পর্যন্ত মোস্তাকিমের জামিন মঞ্জুর করেছেন আদালত। এর আগে গত মঙ্গলবার ডায়ালাইসিস ফি বাড়ানোর প্রতিবাদে আন্দোলন চলাকালে চমেক হাসপাতালের মূল ফটকের সামনে থেকে মোস্তাকিমকে আটক করেছিল পুলিশ। সেদিন রাতেই মোস্তাকিমসহ ৪০ থেকে ৫০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করে পুলিশ। পরে বুধবার মোস্তাকিমকে আদালতে হাজির না করায় তীব্র সমালোচনা মুখে পড়েন পাঁচলাইশ থানার ওসি মো. নাজিম উদ্দিন মজুমদার। সর্বশেষ রবিবার জামিন পেলেন মোস্তাকিম।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’

‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, দুইজন গ্রেপ্তার

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, দুইজন গ্রেপ্তার

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App