×

জাতীয়

নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত বিএনপি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৩, ০৮:০৮ পিএম

নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত বিএনপি

রবিবার বিকেলে ১৪ দলের এক আলোচনা সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু। ছবি: ভোরের কাগজ

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু বলেছেন, কখনো শুনি বিএনপির নেতৃত্বে, ৩০ দল, কখনো শুনি ৫৪ দল। এতই যদি জনসমর্থন থাকে তবে নির্বাচনে আসতে তাদের ভয় কেন? আসলে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে পারবে না জেনেই দেশ বিরোধী শক্তিকে নিয়ে তারা নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত।

রবিবার (১৫ জানুয়ারি) বিকেলে কেন্দ্রীয় ১৪ দলের এক আলোচনাসভায় এসব কথা বলেন তিনি। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এই আলোচনা সভার আয়োজন করে। এসময় তিনি আরো বলেন বিএনপি সৃষ্টিই হয়েছে পেছনের দরজা দিয়ে বন্দুকের নলে ক্ষমতা দখলের মাধ্যমে। তাই জনগণের প্রতি তাদের আস্থা নেই। বিগত দিনে দেশ বিরোধী শক্তিকে যেমন পরাজিত করা হয়েছে এবারও সেভাবেই তাদের রুখে দেয়া হবে।

আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম, অ্যাডভোকেট কামরুল ইসলাম, জাতীয় পার্টির (জেপি) সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, জাসদের সাধারণ সম্পাদক শিরিন আক্তার, বাংলাদেশ তরিকত ফেডারশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী, ন্যাপের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, কমিউনিস্ট কেন্দ্রের আহবায়ক ওয়াজেদুল ইসলাম, গণআজাদী লীগের সভাপতি অ্যাডভোকেট এসকে সিকদার, বাসদের আহ্বায়ক রেজাউর রশিদ খান, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন, গণতান্ত্রিক মজদুর পার্টির সভাপতি জাকির হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী প্রমুখ।

আমির হোসেন আমু বলেন, যুদ্ধবিধ্বস্ত দেশে বঙ্গবন্ধু মাত্র নয় মাসে একটি পূর্ণাঙ্গ সংবিধান দিয়েছিলেন। এখন যারা সংবিধান পরিবর্তনের আন্দোলন করছে, দেশের উন্নয়ন ও অগ্রগতিকে ব্যাহত করতে চাচ্ছে, শেখ হাসিনার বিরোধিতা করছে তারা স্বাধীনতা বিরোধী শক্তি। তারা ও তাদের দোসররা একাত্তরে নারী নির্যাতন করেছে। গণহত্যা চালিয়েছে। সাম্প্রদায়িকতাকে পুঁজি করে এদেশের মুসলমানদের বিভ্রান্ত করে বাংলার মানুষকে শোষণ ও শাসন করেছে পাকিস্তান। তাদের সেই দোষররা আবারো সক্রিয়।

১৪ দলের এই কেন্দ্রীয় নেতা বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের চেতনায় গণতান্ত্রিক অভিযাত্রায় সব ষড়যন্ত্র মোকাবিলায় ১৪ দল জোটবদ্ধভাবে কাজ করবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App