×

জাতীয়

তারেক-মামুনের ৫০০ কোটি টাকার সন্ধান মিলেছে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৩, ০৮:৩০ পিএম

তারেক-মামুনের ৫০০ কোটি টাকার সন্ধান মিলেছে

বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও তার বন্ধু গিয়াসউদ্দিন আল মামুন। ফাইল ছবি

তারেক-মামুনের ৫০০ কোটি টাকার সন্ধান মিলেছে

আওয়ামী লীগের সংসদ সদস্য ও হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার বন্ধু গিয়াসউদ্দিন আল মামুনের বিদেশে পাচার করা ৫০০ কোটি টাকার সন্ধান পাওয়া গেলেও তা আনা যাচ্ছে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সংসদ সদস্য ও হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন। সন্ধান পাওয়া ওই টাকা যে ব্যাংকের ভোল্টে রয়েছে সেটা তারেক রহমান ও মামুনের আই কন্ট্যাক্ট ছাড়া বের করা সম্ভব হচ্ছে না বলেও তিনি জানান।

রবিবার (১৫ জানুয়ারি) জাতীয় সংসদের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে বিষয়টি জানান তিনি।

আবু সাঈদ আল মাহমুদ বলেন, বিএনপির আমলে খালেদা জিয়ার পুত্র তারেক রহমান কোকো ও তার বন্ধু মামুনের লুটপাটের কারণে বিদ্যুৎ উৎপাদন চার হাজার ৩০০ থেকে তিন হাজার ২০০ মেগাওয়াটে নেমে এসেছিল। আজকে বাংলাদেশ ২৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করছে। খালেদা জিয়ার ছেলে আরাফাত রহমান কোকোর পাচার করা ৪০ কোটি টাকা এফবিআইয়ের সহায়তায় বাংলাদেশ ফেরত এনেছে। তারেক ও মামুনের আরো টাকার সন্ধান মিলেছে। বিদেশের একটি ব্যাংকে তারেক ও মামুনের ৫০০ কোটি টাকার সন্ধান মিলেছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে ওই ব্যাংকের অ্যাকাউন্টে যে ভোল্টে তারা টাকা রেখেছে, সেই ভোল্টে শুধুমাত্র তারেক ও মামুনের আই কন্ট্যাক্ট ছাড়া সেই টাকা ভোল্ট থেকে বের করা সম্ভব নয় ৷ ফলে টাকাটা এখনো ফেরত আনা যাচ্ছে না।

তিনি আরো বলেন, তারেক রহমান তার নিজের মামা ও মামার বন্ধুদের প্যাদানি খেয়ে ২০০৭ সালে দেশ ছেড়ে পলায়ন করেছে। অন্যদিকে, মামুন এখন দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগে কারাগারে। শুধু তারেক-মামুন নয়, বিএনপির একাধিক নেতার বিদেশের বিভিন্ন দেশে টাকার হদিস পাওয়া গেছে। তদন্ত চলছে। এই কারণে এই মুহূর্তে আমরা এটি সংসদে উপস্থাপন করতে পারছি না। তবে অচিরেই তারেক মামুনসহ বিএনপির নেতাদের এই সমস্ত পাচার করা টাকার তথ্য জাতির সামনে উপস্থাপন করা হবে। এই টাকাগুলো অবশ্যই ফিরিয়ে এনে জাতীয় অর্থনীতিতে যোগ করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App