×

জাতীয়

নয়াপল্টনে বিএনপির নেতাকর্মীরা, সতর্ক পুলিশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৩, ০২:০১ পিএম

নয়াপল্টনে বিএনপির নেতাকর্মীরা, সতর্ক পুলিশ

ছবি: সংগৃহীত

ঢাকায় বিএনপির সমাবেশ ও মিছিলে অংশ নিতে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হয়েছেন নেতাকর্মীরা। সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারসহ ১০ দফা ও বিদ্যুতের মূল্য কমানোর দাবিতে এ সমাবেশে ও মিছিলের আয়োজন করেছে দলটি।

সোমবার (১৬ জানুয়ারি) দুপুর ১টার দিকে নয়াপল্টন ও এর আশপাশের এলাকায় বিএনপি নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি চোখে পড়ে। দুপুর ২টায় সমাবেশ ও মিছিল শুরুর কথা থাকলেও আগে থেকেই নয়াপল্টনে জড়ো হন নেতাকর্মীরা।

সমাবেশ থেকে সরকার পতনের যুগপৎ আন্দোলনের নতুন কর্মসূচিও ঘোষণা আসতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে। এদিকে বিএনপির কর্মসূচিকে কেন্দ্র করে নয়াপল্টন এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। কর্মসূচি ঘিরে সতর্ক অবস্থানে রয়েছেন তারা।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। সভাপতিত্ব করছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান। সঞ্চালনায় আছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু।

পূর্ব ঘোষণা অনুযায়ী রাজধানীসহ সারাদেশে মহানগর, নগর ও উপজেলা পর্যায়ে সমাবেশ ও মিছিল কর্মসূচির আয়োজন করেছে বিএনপিনসহ সমমনা দলগুলো। এর মধ্যদিয়ে সরকারবিরোধী যুগপৎ আন্দোলনের তৃতীয় কর্মসূচি মাঠে গড়াচ্ছে। গত ১১ জানুয়ারি গণঅবস্থান থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

রাজধানীতে বিএনপি ছাড়াও সমমনা দলগুলো একই কর্মসূচি পালন করছে। দুপুর ১২টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে গণতন্ত্র মঞ্চ ও গণতান্ত্রিক বাম ঐক্য সমাবেশ ও মিছিল শুরু করে। দুপুর ২টায় পান্থপথ এফডিসি সংলগ্ন অফিসের সামনে একই কর্মসূচি পালন করবে এলডিপি। একই সময়ে প্রেসক্লাবের সামনে ‘জাতীয়তাবাদী সমমনা জোট’ সমাবেশে ও মিছিল করবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App