×

জাতীয়

নয়াপল্টনে বিএনপির সমাবেশ শুরু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৩, ০২:২৭ পিএম

নয়াপল্টনে বিএনপির সমাবেশ শুরু

নয়াপল্টনে বিএনপির সমাবেশ। ছবি: ভোরের কাগজ

যুগপৎ আন্দোলনে ঘোষিত ১০ দফা বাস্তবায়ন এবং বিদ্যুতের মূল্য কমানোর দাবিতে বিএনপির বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশ শুরু হয়েছে। সোমবার (১৬ জানুয়ারি) দুপুর ২ টায় রাজধানীর নয়াপল্টনে এ সমাবেশ শুরু হয়। বেলা সাড়ে তিনটার দিকে বিক্ষোভ মিছিল করবে দলটি।

এরইমধ্যে নয়াপল্টনে উপস্থিত হয়েছেন কেন্দ্রীয় নেতারা। বিএনপির ভিন্ন অঙ্গসংগঠনের হাজার হাজার নেতাকর্মী সমাবেশস্থলে জড়ো হয়েছেন। পোস্টার ও ব্যানার হাতে সরকারবিরোধী স্লোগান দিচ্ছেন তারা।

এদিকে বিএনপি'র এই কর্মসূচিকে ঘিরে আশপাশের এলাকায় আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতা বেড়েছে। প্রতিটি মোড়ে মোড়ে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। আজকের বিক্ষোভ ও সমাবেশ সরকার পতনে বিএনপি ও সমমনা দলগুলোর যুগপৎ আন্দোলনের তৃতীয় কর্মসূচি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

এ কর্মসূচি থেকে আগামী ২৫ জানুয়ারি আবারও বিক্ষোভ-সমাবেশের কর্মসূচি ঘোষণা করতে পারে এমনটি জানিয়েছেন বিএনপি নেতারা । ২৫ জানুয়ারি দিনটিকে বিএনপি ‘গণতন্ত্র হত্যা দিবস’ উল্লেখ করে কর্মসূচি ঘোষণা দিতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App