×

জাতীয়

দুর্নীতির কারণে দেশের জনগণ না খেয়ে মরছে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৩, ০৪:২৪ পিএম

দুর্নীতির কারণে দেশের জনগণ না খেয়ে মরছে

ছবি: ভোরের কাগজ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেছেন, বর্তমান সরকার জনগণের পকেটের টাকা দিয়ে উন্নয়নের জোয়ারে বাসছে। জনগণের টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করছে। সরকারের দুর্নীতির কারণে দেশের জনগণ না খেয়ে মরছে। সরকার জনগণকে নিয়ে ভাবে না।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) দুপুরে বিএনপির নয়াপল্টন কার্যালয়ের নিচতলায় দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত জিয়াউর রহমানের ৮৭ তম জন্মবার্ষিকী উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে জাতীয়তাবাদী মহিলা দল। এ সময় তিন শতাধিক দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

সেলিমা রহমান বলেন, দেশের হাজার কোটি টাকা লুট হচ্ছে। আর এই লুটের সাথে আওয়ামী লীগের নেতারা জড়িত। তাই সরকার লুটেরাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না। বরং বিদ্যুৎসহ নিত্যপন্যের দাম বাড়িয়ে সরকারি সিন্ডিকেটকে আরো উৎসাহিত করছে।

তিনি বলেন, অবৈধ সরকার মামলা, হামলা করে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে ক্ষমতায় টিকে আছে। তারেক রহমানের নির্দেশ সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। এই অবৈধ সরকারকে বিদায় করে বাংলাদেশে গণতন্ত্র রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে।

এই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস। এ সময় আরো বক্তব্য রাখেন মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, সহ-সভাপতি ইয়াসমিন আরা হক, যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান, সহ সম্পাদক শাহিদা মির্জা, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি রুমা আক্তার, সাধারণ সম্পাদক শাহিনুর নার্গিস, উত্তরের সভাপতি নায়েবা ইউসুফ, সাধারণ সম্পাদক রুনা লায়লা রুনা প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App