×

জাতীয়

চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি দিপ্তী গ্রেপ্তার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৩, ১১:১৪ এএম

চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি দিপ্তী গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দিপ্তী। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দিপ্তীসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে কুমিল্লার বিশ্বরোডের আলেখার চর মায়ামী হোটেল থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার নোবেল চাকমা বলেন, গত ১৬ জানুয়ারি বিএনপির বিক্ষোভ মিছিলের সময় পুলিশের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার আসামি দিপ্তী। তিনি চট্টগ্রাম থেকে ঢাকায় পালিয়ে যাচ্ছিলেন। এ সময় কুমিল্লা পুলিশের সহযোগিতায় তাকে মায়ামী হোটেল থেকে গ্রেপ্তার করা হয়।

চার জনকে গ্রেপ্তারের বিষয়ে তিনি বলেন, গ্রেপ্তারকৃত ৪ জনের মধ্যে দিপ্তীকে আমরা চট্টগ্রামে নিয়ে আসছি। বাকি ৩ জন হয়তো কুমিল্লার অন্য কোনো মামলার আসামি হবেন, কুমিল্লা জেলা পুলিশ তাদেরকে গ্রেপ্তার করতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ বাংলাদেশি

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ বাংলাদেশি

১০ অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি

১০ অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি

অভিনেত্রীর বিরুদ্ধে ৩ কোটির মানহানির মামলা

অভিনেত্রীর বিরুদ্ধে ৩ কোটির মানহানির মামলা

বিদ্যুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

বিদ্যুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App