×

জাতীয়

কোনো সুপারিশ নেই, ইসি তাদের কাজ করবে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৩, ০৬:১৫ পিএম

কোনো সুপারিশ নেই, ইসি তাদের কাজ করবে

ছবি: সংগৃহীত

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কোনো সুপারিশ নেই।

নির্বাচন কমিশন (ইসি) তাদের কাজ করবে বলে জানান ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) হেড অব ডেলিগেশন চার্লস হোয়াইটলি। বুধবার (১৮ জানুয়ারি) নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন তিনি।

চার্লস হোয়াইটলি বলেন, আমরা আজ (১৮ জানুয়ারি) ইইউ মিশন থেকে ইসির সঙ্গে বৈঠক করেছি। নির্বাচন নিয়ে কমিশনের সঙ্গে আমাদের মধ্যে ব্যাপক আলোচনা হয়েছে। গত বছরের জুলাইয়ে শেষ বৈঠকের পর থেকে এটির আরও অগ্রগতি হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বিদেশি মিশনের সঙ্গে কথা বলার জন্য আমাদের স্বাগত জানিয়েছেন, এটা খুবই গুরুত্বপূর্ণ।

তিনি আরো বলেন, ইইউ জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠাতে চায়। এ বিষয়ে ইতিবাচক ইসি। আমরা মনে করি, ইসির কাজ ও অগ্রগতিতে প্রযুক্তিগত ও পরিচালনা সংক্রান্ত বিষয় নিয়ে আরো আলোচনা করার সুযোগ রয়েছে।

এক প্রশ্নের জবাবে এই ইইউ কর্মকর্তা বলেন, সবাই চায় একটি অংশগ্রহণমূলক নির্বাচন। শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন। তাই আমরা ইসির কাছে কোনো সুপারিশ করিনি। তারা তাদের কাজ করবেন। বৈঠকে ইইউর ১১ সদস্যের প্রতিনিধি দল, সিইসিসহ অন্য কমিশনার ও ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

টানা ২০ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে যেসব এলাকায়

টানা ২০ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে যেসব এলাকায়

কেন ডিম্বাণু সংরক্ষণ করছেন নারীরা, খরচ-ঝুঁকি কতটা

এগ ফ্রিজিং কেন ডিম্বাণু সংরক্ষণ করছেন নারীরা, খরচ-ঝুঁকি কতটা

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য নতুন নির্দেশনা

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য নতুন নির্দেশনা

অক্টোবরে চালু হতে পারে ভারত-বাংলাদেশের তিন ট্রেন

অক্টোবরে চালু হতে পারে ভারত-বাংলাদেশের তিন ট্রেন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App