×

জাতীয়

দুদকের মামলায় সাহেদের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ২৯ জানুয়ারি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৩, ০৩:০৯ পিএম

দুদকের মামলায় সাহেদের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ২৯ জানুয়ারি

ছবি: সংগৃহীত

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ করিমের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ২৯ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক নজরুল ইসলামের আদালতে মামলাটির সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। তবে রাষ্ট্রপক্ষ নতুন সাক্ষী সংযুক্তির জন্য আবেদন করেন। একই সঙ্গে সাক্ষ্যগ্রহণের জন্য সময় চেয়ে আবেদন করেন রাষ্ট্রপক্ষ। এ আবেদন মঞ্জুর করে আদালত সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ২৯ জানুয়ারি পরবর্তী দিন ধার্য করেন। মামলাটিতে এখন পর্যন্ত ৮ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। সংশ্লিষ্ট আদালতের পেশকার মো. মিঠু বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, ২০২০ সালের ৫ নভেম্বর নির্ধারিত ২১ কার্যদিবসের মধ্যে সম্পদের হিসাব জমা দিতে সাহেদকে নোটিশ দেয় দুদক। এ নির্ধারিত সময়ে তিনি তা জমা না দেওয়ায় তাকে আরও ১৫ কার্যদিবস সময় দেওয়া হয়েছিল। কিন্তু এরপরও সম্পদ বিবরণী জমা না দেওয়ায় তার সম্পদের অনুসন্ধান করে দুদক। অনুসন্ধানে তার বিরুদ্ধে ১ কোটি ৬৯ লাখা টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ পাওয়া যায়।

এ অভিযোগে ২০২১ সালের ১ মার্চ সাহেদের বিরুদ্ধে দুদকের সমন্বিত ঢাকা জেলা কার্যালয়-১ এ মামলা দায়ের করে দুদক। এরপর ২০২১ সালের ২৯ ডিসেম্বর চার্জশিট অনুমোদন দেয় দুদক। পরে ২০২২ সালের ২ ফেব্রুয়ারি আদালতে চার্জশিট জমা দেয়া হয়।

এরপর ২০২২ সালের ১৭ এপ্রিল মামলায় অভিযোগ গঠন করে সাহেদের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচারকাজ শুরুর আদেশ দেন আদালত।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App