×

জাতীয়

কারাগারেই আইনে মাস্টার্স পরীক্ষা শেষ রিজভীর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৩, ১০:৪৪ পিএম

কারাগারে বসেই এলএলএম (মাস্টার্স) পরীক্ষা শেষ করলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় শেষ পরীক্ষায় বসেন তিনি। এই নিয়ে মোট তিনটি পরীক্ষা কারাগারে বসেই দিলেন রিজভী। আজকেই তার ভাইভা (মৌখিক) পরীক্ষা নেয়া হয়েছে। এর আগে পল্টন থানার মামলায় কারাবন্দি রুহুল কবির রিজভীকে গত ৪ জানুয়ারি পরীক্ষার অনুমতি দেন আদালত।

ওই দিন রিজভীর আইনজীবী কারাবিধি অনুসারে পরীক্ষার অনুমতির জন্য আবেদন করেন। শুনানি শেষে আদালত তা মঞ্জুর করেন আদালত। রিজভীর পক্ষে আদালতে শুনানি করেন আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেসবাহ। তাকে সহযোগিতা করেন আইনজীবী শেখ শাকিল আহম্মেদ রিপন। পরে রিজভীর আইনজীবীরা জানান, রিজভী নিজেও একজন আইনজীবী। এলএলবি পাশ করে আইন পেশায় যুক্ত আছেন তিনি। অধিকতর শিক্ষার জন্য এলএলএম (মাস্টার্স) করছেন তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সলিমুল্লাহ হল ছাত্রদলের সাধারণ সম্পাদক রাজু আহমেদ বলেন, রাজধানীর বেসরকারি প্রাইম ইউনিভার্সিটি থেকে এলএলএম (মাস্টার্স) করছেন বিএনপির অন্যতম শীর্ষ নেতা রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রাইম ইউনিভার্সিটির দুইজন শিক্ষক প্রয়োজনীয় অনুষঙ্গ নিয়ে কেরানীগঞ্জের কারাগারে যান। পরে রিজভীর লিখিত ও মৌখিক পরীক্ষা নেন তারা।

এদিকে, রিজভীর শরীর খুব একটা ভালো যাচ্ছে না বলে পরিবার জানিয়েছে। রিজভীর সহধর্মিণী আঞ্জুমান আরা বানু জানান, এমনিতেই তার স্বামীর ঠাণ্ডাজনিত সমস্যা রয়েছে। কারাগারে সেই সমস্যা আরও বেড়েছে। এর মধ্যেও তাকে নিয়মিত আদালতে আনা-নেয়া করা হচ্ছে। ফলে শারীরিক জটিলতার আশঙ্কা রয়েছে। এমতাবস্থায় অবিলম্বে রিজভীর উন্নত চিকিৎসা ও নিঃশর্ত মুক্তি দাবি করেন তিনি।

প্রসঙ্গত, গত ১০ ডিসেম্বর বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশকে ঘিরে ৭ ডিসেম্বর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। ওই দিনই বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালিয়ে প্রায় সাড়ে চারশতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। সেদিন রুহুল কবির রিজভীকেও আটক করে কারাগারে নেয়া হয়। সম্প্রতি বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে তাকে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘হাসিনা সরকারের পথেই বর্তমান সরকার হাঁটছে’

‘হাসিনা সরকারের পথেই বর্তমান সরকার হাঁটছে’

চুয়েটে আন্দোলনের মধ্যেই সিন্ডিকেট সভা, সিদ্ধান্ত নিয়ে ধোঁয়াশা

চুয়েটে আন্দোলনের মধ্যেই সিন্ডিকেট সভা, সিদ্ধান্ত নিয়ে ধোঁয়াশা

‘আপনাদের কারও ভোটব্যাংক হওয়ার প্রয়োজন নেই’

স্বরাষ্ট্রমন্ত্রী ‘আপনাদের কারও ভোটব্যাংক হওয়ার প্রয়োজন নেই’

হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস

হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App