×

জাতীয়

দুই শ’ বছরের পুরনো সেতু ভাঙার বিষয়ে শুনানি রবিবার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৩, ১১:১৯ পিএম

দুই শ’ বছরের পুরনো সেতু ভাঙার বিষয়ে শুনানি রবিবার

সিলেটের গোলাপগঞ্জে মোগল আমলের সেতু ‘দেওয়ানের পুল’। পুরাতন সেতুটি ভেঙে আধুনিক যুগোপযোগী একটি সেতু নির্মাণের উদ্যোগ নিয়েছে এলজিইডি। ছবি: সংগৃহীত

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার প্রায় দুই শ’ বছরের পুরনো মুঘল শাসনামলের ‘দেওয়ানের পুল’ ভাঙা হবে নাকি হবে না, এ বিষয়ে সিদ্ধান্ত নিতে গণশুনানির আয়োজন করা হয়েছে। আগামী রবিবার (২২ জানুয়ারি) বেলা ১১টায় সেতুসংলগ্ন রাস্তায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এ শুনানির আয়োজন করেছে।

প্রায় দুই শ’ বছরের পুরনো ‘দেওয়ানের সেতু’ ভেঙে ফেলা হচ্ছে। সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় সম্প্রতি এলজিইডি সিলেটের নির্বাহী প্রকৌশলী ইনামুল কবীর বলেন, পুরাতন সেতুটি ভেঙে আধুনিক যুগোপযোগী একটি সেতু নির্মাণের উদ্যোগ নিয়েছিল এলজিইডি। পরে এ নিয়ে গণমাধ্যমে লেখালেখি হলে ভাঙার কাজ স্থগিত রাখা হয়। পরে স্থানীয় লোকজন পুরাতন সেতুটি ভেঙে নতুন সেতু নির্মাণের দাবি জানিয়ে মানববন্ধন করেন।

নির্বাহী প্রকৌশলী আরো বলেন, স্থানীয় ব্যক্তিদের পাল্টাপাল্টি মতামতের পরিপ্রেক্ষিতে গণশুনানির আয়োজন করা হয়েছে। বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত গণশুনানি চলবে। সেখান থেকে প্রাপ্ত সুপারিশের ভিত্তিতেই পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। ১৫ জানুয়ারি গণশুনানি আয়োজনের নোটিশ প্রকাশ করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

তবে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সিদ্ধান্ত ছাড়াই এলজিইডির গণশুনানি আয়োজনের সমালোচনা করেছে পরিবেশকর্মী ও সচেতন মহল। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেটের কোষাধ্যক্ষ ছামির মাহমুদ বলেন, ঐতিহাসিক ‘দেওয়ানের পুল’ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সম্পদ। আমরা যত দূর জানি, এটা ভাঙার অনুমোদন প্রত্নতত্ত্ব অধিদপ্তর দেয়নি। তাই এলজিইডি কর্তৃপক্ষের এটা ভাঙার অধিকার নেই। মোগল আমলের স্থাপত্য রক্ষায় সেতুটি যেখানে সংরক্ষণ করা উচিত, সেখানে সরকারি উদ্যোগে ঐতিহ্য ধ্বংসের এমন প্রক্রিয়া দুঃখজনক ও হতাশার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বড় ধরনের ঝুঁকিতে যুক্তরাষ্ট্র, যেসব কারণ নেপথ্যে

বড় ধরনের ঝুঁকিতে যুক্তরাষ্ট্র, যেসব কারণ নেপথ্যে

ছাত্রলীগের ঝটিকা মিছিলের ভিডিও ভাইরাল, অতঃপর যা বললেন ওসি

ছাত্রলীগের ঝটিকা মিছিলের ভিডিও ভাইরাল, অতঃপর যা বললেন ওসি

সৌদিতে মৃত্যুদণ্ড: ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে যা আছে

সৌদিতে মৃত্যুদণ্ড: ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে যা আছে

সরকার ইচ্ছা করে আওয়ামী লীগকে ঢোকার পথ করে দিচ্ছে

মিয়া গোলাম পরওয়ার সরকার ইচ্ছা করে আওয়ামী লীগকে ঢোকার পথ করে দিচ্ছে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App