×

জাতীয়

জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে: ড. কামাল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৩, ০৯:২১ পিএম

জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়ে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, আগামী নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার দাবিতে দেশব্যাপী জনমত গঠনে কার্যকর উদ্যেগ গ্রহণ করতে হবে।

শনিবার (২১ জানুয়ারি) পুরানা পল্টন গণফোরাম কার্যালয়ে দলটির কেন্দ্রীয় কমিটির এক সভায় এ আহ্বান জানান তিনি।

ড. কামাল হোসেন বলেন, দ্রব্যমূল্যের লাগামহীন উর্দ্ধগতি, গ্যাস, বিদুৎসহ জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির ফলে জনজীবনে সীমাহীন দুর্ভোগ নেমে এসেছে। তিনি গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির তীব্র প্রতিবাদ জানিয়ে অবিলম্বে গ্যাস, বিদুৎসহ জ্বালানি তেলের মূল্য কমানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন দলের সাধারণ সম্পাদক ডা. মিজানুর রহমান, সভাপতি পরিষদ সদস্য মফিজুল ইসলাম খান কামাল, মোকাব্বির খান এমপি, এসএম আলতাফ হোসেন, ডা. আব্দুল্লাহ আল মাহমুদ, আব্দুল মমিন চৌধুরী, মোস্তাক আহম্মেদ, শাহ নূরুজ্জামান, সেলিম আকবর প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিক্ষকদের জন্য মাউশির জরুরি নির্দেশনা

শিক্ষকদের জন্য মাউশির জরুরি নির্দেশনা

৫ ইরানি ট্যাংকারে মার্কিন হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়ল তেহরান

৫ ইরানি ট্যাংকারে মার্কিন হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়ল তেহরান

নবম পে-স্কেলের গেজেট প্রকাশে সর্বশেষ যা জানা গেল

নবম পে-স্কেলের গেজেট প্রকাশে সর্বশেষ যা জানা গেল

আজ কেমন থাকবে রাজধানীর আবহাওয়া?

আজ কেমন থাকবে রাজধানীর আবহাওয়া?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App