×

জাতীয়

আজ মেট্রোরেল চলবে ৯ ঘণ্টা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৩, ০৯:৪৭ এএম

তাবলিগ জামাতের সবচেয়ে বড় আসর বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত আজ (রবিবার)। অংশগ্রহণকারী মুসল্লিদের সুবিধার্থে এদিন মেট্রোরেল চলবে ৯ ঘণ্টা। রবিবার (২২ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মেট্রোরেল চলাচল করবে।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) উপ-প্রকল্প পরিচালক (গণসংযোগ) নাজমুল ইসলাম ভূঁইয়া এ তথ্য জানান।

তিনি জানান, বিশ্ব ইজতেমার মোনাজাতে অংশগ্রহণকারী মুসল্লিদের সুবিধার্থে রোববার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মেট্রোরেল চলাচল করবে। এতে মুসল্লিদের আগারগাঁও থেকে উত্তরা হয়ে টঙ্গী বিশ্ব ইজতেমায় যেতে সুবিধা হবে। একইভাবে মোনাজাত শেষে উত্তরা হয়ে মেট্রোরেলে আগারগাঁও ফেরা যাবে সহজেই। মুসল্লিদের সুবিধা বিবেচনা করেই এ সিদ্ধান্ত নিয়েছে ডিএমটিসিএল।

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হয় শুক্রবার (২০ জানুয়ারি)। এ পর্বে অংশ নিয়েছেন মাওলানা সাদ অনুসারীরা। আজ রোববার আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নোট অব ডিসেন্টে পরিবর্তন নিয়ে বিরোধী দলকে বৈঠকে আসার ডাক

নোট অব ডিসেন্টে পরিবর্তন নিয়ে বিরোধী দলকে বৈঠকে আসার ডাক

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশ

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশ

ব্যাটিং কোচের পদ থেকে সরানো হলো আশরাফুলকে

ব্যাটিং কোচের পদ থেকে সরানো হলো আশরাফুলকে

ছয় মাসের রেকর্ড ভাঙল জ্বালানি তেলের দাম

ছয় মাসের রেকর্ড ভাঙল জ্বালানি তেলের দাম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App