×

জাতীয়

বিয়ের এক মাসের মধ্যে গৃহবধূর আত্মহত্যা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৩, ১১:১৮ এএম

বিয়ের এক মাসের মধ্যে গৃহবধূর আত্মহত্যা

ছবি: সংগৃহীত

রাজধানীর পশ্চিম জুরাইনের একটি বাসা থেকে শারমিন আক্তার (১৮) নামে এক গৃহবধূ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বিয়ের মাত্র এক মাসের মধ্যে পরিবারিক কলহে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।

রবিবার (২২ জানুয়ারি) সকালে শ্যামপুর থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়। শারমিনের বাড়ি ঝালকাঠির নলসিটি উপজেলায়। বাবার নাম হায়দার আলী।

শ্যামপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. নুরুজ্জামান জানান, স্বামী আল ইসলামের সাথে পশ্চিম জুরাইন তোলাবাগিচা এলাকায় টিনসেড বাড়িতে ভাড়া থাকতেন শারমিন। আলী একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকুরিজীবী। আর শারমিন গৃহিণী। ১ মাস আগেই বিয়ে হয় তাদের। শারমিন আত্মীয়ের বাড়িতে বেড়াতে যেতে চাওয়ায় শনিবার সন্ধ্যায় স্বামীর সাথে মনোমালিন্য হয়। এরপর রাতে দুজনই ঘুমিয়ে পড়েন। সকালে স্বামী উঠে দেখেন, রুমে লোহার এঙ্গেলের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলছেন শারমিন। তখন শ্যামপুর থানায় খবর দেন। পরবর্তীতে ওই বাড়িতে গিয়ে ঝুলন্ত অবস্থা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App