×

জাতীয়

আ.লীগের ১৯ বিভাগীয় উপকমিটি ঘোষণা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৩, ১০:১০ এএম

আ.লীগের ১৯ বিভাগীয় উপকমিটি ঘোষণা

ছবি: সংগৃহীত

১৯টি বিভাগীয় উপকমিটির চেয়ারম্যান ও কো-চেয়ারম্যান পদে নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সংগঠনের গঠনতন্ত্রের ২৫(৬) অনুচ্ছেদ অনুযায়ী অর্পিত ক্ষমতাবলে বাংলাদেশ আওয়ামী লীগের বিভাগীয় উপকমিটির চেয়ারম্যান ও কো-চেয়ারম্যানদের মনোনয়ন দিয়েছেন। এসব উপকমিটিতে যাদের দায়িত্ব হয়েছে তারা সবাই আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য।

রবিবার (২২ জানুয়ারি) দলটির দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তির তথ্যানসুারে, ড. মশিউর রহমানকে চেয়ারম্যান ও ইনাম আহমেদ চৌধুরীকে কোচেয়ারম্যান করে অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপকমিটি, অ্যাম্বাসেডর মোহাম্মদ জমিরকে চেয়ারম্যান করে আন্তর্জাতিক উপকমিটি, এডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুনকে চেয়ারম্যান করে আইনবিষয়ক উপকমিটি করা হয়েছে।

এছাড়া কৃষি ও সমবায় উপকমিটির চেয়ারম্যান কৃষিবিদ ড. মির্জা জলিল, তথ্য ও গবেষণা উপকমিটির চেয়ারম্যান প্রফেসর সাইদুর রহমান খান, কো-চেয়ারম্যান প্রফেসর ড. ফারজানা ইসলাম, দপ্তর উপকমিটির চেয়ারম্যান প্রফেসর ড. অনুপম সেন, ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক উপকমিটির চেয়ারম্যান আলহাজ এ কে এম রহমত উল্লাহ, কোচেয়ারম্যান চৌধুরী খালেকুজ্জামান, ধর্মবিষয়ক উপকমিটির চেয়ারম্যান খন্দকার গোলাম মওলা নকশবন্দী, প্রচার ও প্রকাশনা উপকমিটির চেয়ারম্যান মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পু, কোচেয়ারম্যান প্রফেসর ড. সাদেকা হালিম, বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির চেয়ারম্যান প্রফেসর খন্দকার বজলুল হক, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপকমিটির চেয়ারম্যান প্রফেসর ড. মো. হোসেন মনসুর, মহিলাবিষয়ক উপকমিটির চেয়ারম্যান প্রফেসর ড. সুলতানা শফি, কোচেয়ারম্যান মাজেদা রফিকুন্নেছা, মুক্তিযুদ্ধবিষয়ক উপকমিটির চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা রশিদুল আলম, যুব ও ক্রীড়া উপকমিটির চেয়ারম্যান মোজাফফর হোসেন পল্টু, কোচেয়ারম্যান হারুনুর রশীদ।

শিক্ষা ও মানবসম্পদবিষয়ক উপকমিটির চেয়ারম্যান করা হয়েছে প্রফেসর ড. আব্দুল খালেক আর কোচেয়ারম্যান করা হয়েছে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে। শিল্প ও বাণিজ্যবিষয়ক উপকমিটির চেয়ারম্যান কাজী আকরাম উদ্দীন আহমদ, শ্রম ও জনশক্তিবিষয়ক উপকমিটির চেয়ারম্যান মেজর জেনারেল আব্দুল হাফিজ মল্লিক পিএসসি (অব.), কোচেয়ারম্যান হাবিবুর রহমান সিরাজ, সংস্কৃতিবিষয়ক উপকমিটির চেয়ারম্যান আতাউর রহমান, স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক উপকমিটির চেয়ারম্যান করা হয়েছে প্রফেসর ডা. আ ফ ম রুহুল হককে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তাল সংসদ আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

ফলোআপ উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App