×

জাতীয়

নাশকতাসহ খালেদার ১১ মামলার শুনানি ১৫ মে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৩, ১২:৫০ পিএম

নাশকতাসহ খালেদার ১১ মামলার শুনানি ১৫ মে

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া

রাজধানীতে নাশকতা ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে দায়ের করা ১১ মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ বাকি আসামিদের বিরুদ্ধে শুনানির জন্য আগামী ১৫ মে দিন ধার্য করেছেন আদালত।

সোমবার (২৩ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. আছাদুজ্জামান এ দিন ধার্য করেন।

এদিন ১১ মামলায় খালেদার আদালতে হাজিরাসহ শুনানির দিন ধার্য ছিল। কিন্তু অসুস্থতার কারণে খালেদা আদালতে উপস্থিত হতে পারেননি। এছাড়া হাইকোর্ট থেকে খালেদার অধিকাংশ মামলার কার্যক্রম স্থগিত থাকায় তার আইনজীবীরা সময় চেয়ে আবেদন করেন। পরে আদালত আবেদনটি মঞ্জুর করে খালেদার হাজিরা ও শুনানির জন্য আগামী ১৫ মে পরবর্তী দিন ধার্য করেন।

উল্লেখ্য, ২০১৫ সালের প্রথম দিকে বিএনপির হরতাল চলাকালে নাশকতার অভিযোগে রাজধানীর দারুস সালাম থানায় ৮টি ও যাত্রাবাড়ী থানায় দুটি মামলা দায়ের করে পুলিশ। এছাড়া রাষ্ট্রোদ্রোহের অভিযোগে তার বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় আরও একটি মামলা দায়ের করা হয়। খালেদা ছাড়া মামলাগুলোর উল্লেখযোগ্য আসামিরা হলেন- বিএনপি নেতা আমানউল্লাহ আমান, হাবিব-উন-নবী খান সোহেল ও সুলতান সালাউদ্দিন টুকু।

২০১৬ সালের প্রথম দিকে খালেদা জিয়াসহ অপর আসামিদের বিরুদ্ধে মামলার অভিযোগপত্র দাখিল করে পুলিশ। এছাড়া ১১ মামলার মধ্যে ১০ মামলার অভিযোগ গঠন শুনানি এবং যাত্রাবাড়ী থানার অপর একটি মামলায় অভিযোগপত্র গ্রহণের পর্যায়ে রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App