×

জাতীয়

রাজশাহীতে নিপা ভাইরাসে শিশুর মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৩, ০৮:২৬ এএম

রাজশাহীতে নিপা ভাইরাসে শিশুর মৃত্যু

ফাইল ছবি

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে মো. সোয়াদ (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকালে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গত রবিবার সন্ধ্যায় নিপা ভাইরাস শনাক্ত হয় তার শরীরে। সোয়াদ পাবনার ঈশ্বরদী উপজেলার মো. সানোয়ারের ছেলে।

রামেক হাসপাতাল সূত্র জানায়, গত শুক্রবার সকালে খেজুরের কাঁচা রস পান করে সোয়াদ। এরপর জ্বর ও খিঁচুনি হয়ে সে অচেতন হয়ে পড়ে। একইদিন বিকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করা হয় তাকে। শনিবার সকালে হাসপাতালের শিশু আইসিইউতে রেফার করা হয়। পরে সন্দেহ হওয়ায় নিপা ভাইরাস শনাক্তে নমুনা পরীক্ষার জন্য পাঠান চিকিৎসকরা। রবিবার ফলাফল পজিটিভ আসে। আর সোমবার সকালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।

রামেক হাসপাতালের আইসিইউ প্রধান ডা. আবু হেনা মোস্তফা কামাল এসব তথ্য নিশ্চিত করে বলেন, চলতি মাসের প্রথম সপ্তাহে রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক নারীর মৃত্যু হয়। তিনিও নিপা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। এ নিয়ে দুজনের মৃত্যু হলো রামেক হাসপাতালে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আপত্তিকর ভিডিও ভাইরাল: বিএনপি নেতা বহিষ্কার

আপত্তিকর ভিডিও ভাইরাল: বিএনপি নেতা বহিষ্কার

সুবর্ণচরে যুবদল নেতার নেতৃত্বে বাড়িঘর-জমি দখল, হামলা ও ভাঙচুরের অভিযোগ

সুবর্ণচরে যুবদল নেতার নেতৃত্বে বাড়িঘর-জমি দখল, হামলা ও ভাঙচুরের অভিযোগ

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সন্ধ্যায় বিরোধীদলীয় নেতার জরুরি প্রেস ব্রিফিং

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সন্ধ্যায় বিরোধীদলীয় নেতার জরুরি প্রেস ব্রিফিং

মানা হবে না শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি

মোদী সরকারের স্পষ্ট ঘোষণা মানা হবে না শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App