×

জাতীয়

বিএনপিকে প্রতিরোধে শাহবাগে পাল্টা কর্মসূচি ছাত্রলীগের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৩, ০৬:৫৩ পিএম

বিএনপিকে প্রতিরোধে শাহবাগে পাল্টা কর্মসূচি ছাত্রলীগের

ছবি: সংগৃহীত

নয়াপল্টনে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে পাল্টা সমাবেশ করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রলীগের নেতাকর্মীরা। বুধবার (২৫ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেন তারা। তবে ছাত্রলীগের নেতারা বলছেন, ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস স্মরণে শাহবাগে অবস্থান নিয়েছেন তারা। এ বিষয়ে ছাত্রলীগের নেতারা জানিয়েছেন, বুধবার বিকেল পাঁচটা পর্যন্ত ছাত্রলীগের নেতাকর্মীরা সেখানে অবস্থান করবেন। ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির ও সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত এই কর্মসূচির নেতৃত্ব দিচ্ছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নোট অব ডিসেন্টে পরিবর্তন নিয়ে বিরোধী দলকে বৈঠকে আসার ডাক

নোট অব ডিসেন্টে পরিবর্তন নিয়ে বিরোধী দলকে বৈঠকে আসার ডাক

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশ

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশ

ব্যাটিং কোচের পদ থেকে সরানো হলো আশরাফুলকে

ব্যাটিং কোচের পদ থেকে সরানো হলো আশরাফুলকে

ছয় মাসের রেকর্ড ভাঙল জ্বালানি তেলের দাম

ছয় মাসের রেকর্ড ভাঙল জ্বালানি তেলের দাম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App