×

জাতীয়

শাহজালালে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা জব্দ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০১৭, ১২:১৬ পিএম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশগামী যাত্রী মো. মামুন মিয়ার (৪১) কাছ থেকে ব্যাগে বিশেষভাবে লুকানো অবস্থায় ১ কোটি ২৮ লাখ ৪২ হাজার ২৫৪ টাকার বৈদেশিক মুদ্রা জব্দ করেছে শুল্ক গোয়েন্দা। আজ বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মইনুল খান। তিনি জানান, মো. মামুন মিয়া বুধবার রাতে মালয়েশিয়া যাওয়ার জন্য ইমিগ্রেশন পার হয়ে প্লেনে ওঠার প্রস্তুতি নিচ্ছিলেন। তখন ১৬ নম্বর বোর্ডিং ব্রিজে এয়ারলাইন্সের চেকইন কাউন্টারে তাকে চ্যালেঞ্জ করা হয়। এ ছাড়া তার পাসপোর্ট চেক করে দেখা যায় তিনি চলতি বছরে এ পর্যন্ত ২৪ বার বিদেশ ভ্রমণ করেছেন। মইনুল খান আরও বলেন, এরপর তাকে কাস্টমস হলে এনে তল্লাশি করে বিভিন্ন দেশের (সৌদি রিয়াল, ইউএই দিরহাম, মালয়েশিয়ান রিংগিত, থাই বাথ, ভারতীয় রুপি ও শ্রীলঙ্কান রুপি) মুদ্রা উদ্ধার করা হয়। এসব মুদ্রা তার ব্যাগের বিভিন্ন জায়গায় এবং ছবিবিহীন ফটো অ্যালবামে লুকানো ছিল। ব্যাগের নিচে বিশেষভাবে প্যাকেটে মোড়ানো অবস্থায় পাওয়া যায় এসব মুদ্রা। এ ছাড়া ঘোষণা ছাড়া এবং লুকানোর কারণে বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইন ও শুল্ক আইন ভঙ্গ হয়েছে। তিনি আরো বলেন, ধারণা করা হচ্ছে আটক যাত্রী একজন বাহক। তিনি চোরাচালানি পণ্য কিনতে এই মুদ্রা অবৈধভাবে বহন করছিলেন। এ ব্যাপারে আটক মো. মামুন মিয়াকে শুল্ক আইন ও মানি লন্ডারিং প্রতিরোধ আইনে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে অন্য আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।  

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

এশিয়ান গেমসের সূচি প্রকাশ, কবে লড়বে বাংলাদেশ?

এশিয়ান গেমসের সূচি প্রকাশ, কবে লড়বে বাংলাদেশ?

জাতিসংঘ সাধারণ পরিষদে সভাপতির দায়িত্ব নিচ্ছেন খলিলুর রহমান

অনন্য উচ্চতায় কূটনীতি জাতিসংঘ সাধারণ পরিষদে সভাপতির দায়িত্ব নিচ্ছেন খলিলুর রহমান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App