×

জাতীয়

বিএনপির পদযাত্রা: বাড্ডায় জড়ো নেতাকর্মীরা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৩, ০২:৪৭ পিএম

বিএনপির পদযাত্রা: বাড্ডায় জড়ো নেতাকর্মীরা

ছবি: সংগৃহীত

গণতন্ত্র পুনরুদ্ধার ও ১০ দফা দাবিতে পদযাত্রা কর্মসূচিতে অংশ নিতে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা রাজধানীর বাড্ডায় সুবাস্তু মার্কেটের সামনে জড়ো হয়েছেন। শনিবার (২৮ জানুয়ারি) দুপুর ২টায় সুবাস্তু মার্কেটের সামনে থেকে কর্মসূচি শুরু হবার কথা থাকলেও দুপুর ১২টার পর থেকেই সেখানে দলটির নেতাকর্মী আসতে শুরু করেন।

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান বলেন, সরকার পতনে আমরা শান্তিপূর্ণ আন্দোলন করে যাচ্ছি। আজকের এই পদযাত্রা কর্মসূচি শান্তভাবে অনুষ্ঠিত হবে। এর মাধ্যমে সরকারকে জনগণের বার্তা দিতে চাই। জনগণ এই সরকারের অধীনে কোনো নির্বাচন মানে না, মানবে না। সরকারকে বলব পদত্যাগ করে নির্দলীয়, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিন। যদি সরকার তা না করে, শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে পদত্যাগ করতে বাধ্য করা হবে।

পদযাত্রা কর্মসূচিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত থাকবেন।

এর আগে, রাজধানীর চার স্থানে পদযাত্রা কর্মসূচি পালনের ঘোষণা দেয় বিএনপি। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে পদযাত্রা কর্মসূচি ঘোষণা করে।বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচি ঘোষণা করেন।

৩০ জানুয়ারি যাত্রাবাড়ী থেকে শ্যামপুর এবং ১ ফেব্রুয়ারি মুগদা থেকে মালিবাগে পদযাত্রা করবে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। এছাড়া ২৮ জানুয়ারি রাজধানীর শাহজাদপুর থেকে আবুল হোটেল এবং ৩১ জানুয়ারি গাবতলী থেকে মিরপুর ১০ নম্বর গোলচত্বরে পদযাত্রা কর্মসূচি পালন করবে ঢাকা মহানগর উত্তর বিএনপি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সিজেপির আন্দোলনের ঢেউয়ে এবার উত্তাল কলকাতা

সিজেপির আন্দোলনের ঢেউয়ে এবার উত্তাল কলকাতা

সৌদি আরবে ৩ বাংলাদেশির মৃত্যুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর শোক

সৌদি আরবে ৩ বাংলাদেশির মৃত্যুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর শোক

আমরা অন্ধ দলীয়করণে বিশ্বাসী নই: ভূমিমন্ত্রী মিনু

আমরা অন্ধ দলীয়করণে বিশ্বাসী নই: ভূমিমন্ত্রী মিনু

রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করলে তার শাস্তি হওয়া উচিত : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করলে তার শাস্তি হওয়া উচিত : নাহিদ ইসলাম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App