×

জাতীয়

‘কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার’ পেলেন চারজন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৩, ০৮:৪৯ পিএম

‘কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার’ পেলেন চারজন

ছবি: ভোরের কাগজ

আইএফআইসি ব্যাংক-নিবেদিত ‘কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার ২০২২’ পেয়েছেন চারজন। এর মধ্যে কবির কল্লোল (কবিতায়), মাসউদ আহমাদ (কথাসাহিত্যে), নিবেদিতা রায় (প্রবন্ধ ও গবেষণায়) এবং মাহফুজ রহমান (শিশু-কিশোর সাহিত্যে)।

শনিবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় ধানমন্ডির বেঙ্গল ফাউন্ডেশনে পুরস্কারপ্রাপ্তদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি চিত্রশিল্পী হাশেম খান। এতে সভাপতিত্ব করেন কালি ও কলম-এর সম্পাদকমণ্ডলীর সভাপতি অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম।

বিজয়ী লেখক ও কবিদের অভিনন্দন জানিয়ে হাশেম খান বলেন, কালি ও কলমের প্রথম সংখ্যা থেকেই আমি পড়ি, কালি ও কলম আমার মনের খোরাক। আমি বিশ্বাস করি, নতুন লেখকরা তাদের আরও অনেক সৃষ্টি দিয়ে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করবে আর আমার মত পাঠকদের উজ্জীবিত করবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন এবারের বিচারকমণ্ডলী ইমদাদুল হক মিলন, আবুল মোমেন ও খালেদ হোসাইন, কালি ও কলম সম্পাদক সুব্রত বড়ুয়া, আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী শাহ এ সারওয়ার এবং কালি ও কলম প্রকাশক আবুল খায়ের।

অনুষ্ঠানটির দ্বিতীয় পর্বে মাইকেল মধুসূদন দত্তের ‘বীরাঙ্গনা কাব্য’ অনুসরণে শুভাশিস সিনহার নাট্যরূপ ও নির্দেশনায় ‘কহে বীরাঙ্গনা’ পরিবেশিত হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App