×

জাতীয়

কোরআন অবমাননা: সুইডেন-ডেনমার্কের রাষ্ট্রদূতকে তলবের দাবি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৩, ০৯:২৫ পিএম

কোরআন অবমাননা: সুইডেন-ডেনমার্কের রাষ্ট্রদূতকে তলবের দাবি

তরিকত ফেডারেশনের নজিবুল বশর মাইজভান্ডারি। ছবি: সংগৃহীত

সুইডেন ও ডেনমার্কে কোরআন অবমাননার জন্য দেশ দুটির ঢাকাস্থ রাষ্ট্রদূতদের তলব করে প্রতিবাদ জানানোর জন্য দাবি জানিয়েছেন বিরোধী দল জাতীয় পার্টির সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা ও তরিকত ফেডারেশনের নজিবুল বশর মাইজভান্ডারি।

রবিবার (২৯ জানুয়ারি) জাতীয় সংসদের অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তারা এই দাবি করেন এবং এহেন জঘন্য ঘটনার নিন্দা জানান।

আবু হোসেন বলেন, সুইডেনে কুরআন অবমাননার পর এবার ডেনমার্কেও ঘটলো একই ঘটনাা। গত শুক্রবার ডেনমার্কের রাজধানীর একটি মসজিদ ও তুরস্ক দূতাবাসের কাছে কোরআন পোড়ানো ঘটনা ঘটেছে। আন্তর্জাতিক গনমাধ্যম থেকে জানা যায় ডেনমার্কের উগ্র ডানপন্থী রাজনৈতিক কর্মী রাসমুস পালুদান ও তার দল হার্ড লাইনের অনুসারীরা এ ঘটনার সঙ্গে সরাসরি সংশ্লিষ্ট।

গত শুক্রবার কোপেন হেগেনে মসজিদের সামনে যে কোরআন পোড়ানো হয়েছে সেখানে ফেসবুক লাইভে বলা হয়েছে যতদিন ন্যাটোতে সুইডেনকে অন্তর্ভূক্ত করা না হবে ততদিন এই কর্মসূচি অব্যাহত রাখা হবে। গত ২১ জানুয়ারি সুইডেনে তুরস্ক দুতাবাসের সামনে কোরআন পোড়ানোর ঘটনায় তার (রাসমুস পালুদান) সংশ্লিষ্টতা আছে। তার সুইডিশ অনুসারীরা এই ঘটনা ঘটিয়েছে।

তিনি আরো বলেন, পৃথিবীর যে কোন দেশেই হোক না কেন আমাদের পবিত্র কোরআনের অবমাননা কোনভাবেই মেনে নিতে পারি না। কোরআনের অবমাননায় প্রতিটি মুসলমানের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। কেবল মুসলমান নয় পৃথিবীর কোনো ধর্মপ্রাণ মানুষ ধর্মের অবমাননা মেনে নিতে পারে না। কেবল বাংলদেশ নয়, গোটা বিশ্বের মুসলমানরা এই কোরআনের অবমাননায় ক্ষুব্ধ। প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ রাষ্ট্রধর্ম ইসলাম ঘোষণা ও জুমার নামাজ আদায়ের সুবিধার জন্য গত শুক্রবার সরকারি ছুটি ঘোষণা করেন। তিনি বলেন, দেশের শতকরা ৯৩ শতাংশ মানুষ মুসলমান। বাঙালি মুসলমানরা অত্যন্ত ধর্মভীরু। পররাষ্ট্র মন্ত্রণালয়কে প্রকাশ্যে আগুন দেয়ার মতো ক্ষমার অযোগ্য ঘটনার নিন্দা জানানোর জন্য আবেদন করছি। ডেনমার্ক ও সুইডেনের রাষ্ট্রদূতকে তলব করে প্রতিবাদ করার জোর দাবি জানাচ্ছি।

এরপর তরিকত ফেডারেশনের নজিবুল বশর মাইজভান্ডারি সুইডেন ও ডেনমার্কে কোরআন অবমাননার জন্য ১৪৭ বিধি অনুযায়ী সাধারণ আলোচনা ও নিন্দা প্রস্তাব গ্রহণের জন্য নোটিশ দিয়েছেন বলে উল্লেখ করেন।

তিনি বলেন, ঘটনাটি অত্যন্ত নিন্দনীয়। পররাষ্ট্র মন্ত্রণালয় ইতোমধ্যে প্রতিবাদ করা হয়েছে। সরকারের কাজ সরকার করেছে। মুসলমান হিসেবে আমাদেরও দায়িত্ব আছে। সংসদেরও দায়িত্ব আছে। কোরআনের অবমাননার জন্য বাংলাদেশ ও সারা বিশ্বের মুসলমানদের রক্তক্ষরণ শুরু হয়েছে। এই মুহূর্তে মিটিং, মিছিল শুরু হয়েছে। আগামী শুক্রবারও মিটিং, মিছিল শুরু হবে। শুধু কোরআন নয়, যেকোনো ধর্মগ্রন্থের অবমাননায় আমরা নিন্দা জানাই। এ জন্য আমার দাবি থাকবে, আমার প্রস্তাবটি ১০ মিনিটের জন্য হলেও আলোচনা করে ঘটনার নিন্দা জানানোর।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

সোনা ও রুপার দাম আরও কমল

সোনা ও রুপার দাম আরও কমল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App