×

জাতীয়

বইমেলায় কোনো ধরনের নিরাপত্তা হুমকি নেই

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৩, ১২:৪৫ পিএম

বইমেলায় কোনো ধরনের নিরাপত্তা হুমকি নেই

বইমেলায় নিরাপত্তার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করছেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক। ছবি: ভোরের কাগজ

বইমেলায় কোনো ধরনের নিরাপত্তার হুমকি নেই, জঙ্গি হামলার আশঙ্কা নেই বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক। মঙ্গলবার (৩১ জানুয়ারি) বইমেলায় নিরাপত্তার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

ডিএমপি কমিশনার বলেন, বইমেলায় কোনো ধরনের নিরাপত্তার হুমকি নেই, জঙ্গি হামলার আশঙ্কা নেই। তবে আমরা এ নিয়ে আত্মতুষ্টিতে ভুগছি না।

বইমেলায় সবধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে খন্দকার গোলাম ফারুক বলেন, লেখক-পাঠক ও দর্শনার্থীরা যেন কোনো ধরনের নিরাপত্তার ঝুঁকি মনে না করেন তার জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেয়া হয়েছে।

অমর একুশে বইমেলায় লেখক-প্রকাশকরা কোনো ধরনের হুমকি মনে করলে তা পুলিশকে জানাতে অনুরোধ করেছেন ডিএমপি কমিশনার। তিনি বলেন, আমাদের জানালে আমরা ব্যবস্থা নেবো।

উস্কানিমূলক বক্তব্য ও লেখার বিষয়ে তিনি বলেন, কেউ যেন উস্কানিমূলক বই প্রকাশ না করে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে না লেখে। এ বিষয়ে আমাদের সাইবার ইউনিট কাজ করবে‌।

এদিকে বুধবার (১ ফেব্রুয়ারি) বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই মধ্যে বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে মেলার প্রস্তুতি প্রায় শেষ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ভারতে ‘বাংলাদেশি’ আখ্যা দিয়ে মুসলিম দম্পতিকে মারধর

ভারতে ‘বাংলাদেশি’ আখ্যা দিয়ে মুসলিম দম্পতিকে মারধর

৫ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা গাজীপুর সিটি করপোরেশনের

৫ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা গাজীপুর সিটি করপোরেশনের

প্রেসক্রিপশন ছাড়াই যৌন উত্তেজক ওষুধ বিক্রি, তারপর!

প্রেসক্রিপশন ছাড়াই যৌন উত্তেজক ওষুধ বিক্রি, তারপর!

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের টেস্ট দল ঘোষণা, বাদ পড়লেন যারা

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের টেস্ট দল ঘোষণা, বাদ পড়লেন যারা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App