×

জাতীয়

আমার পকেটে দুই কোটি ভোট আছে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৩, ০৭:২৫ পিএম

আমার পকেটে দুই কোটি ভোট আছে

ছবি: সংগৃহীত

নিজের পকেটে দুই কোটি ভোট আছে বলে দাবি করেছেন সরকার দলীয় সংসদ সদস্য এ.কে.এম রহমতুল্লাহ। ঢাকা-১১ আসনের এই এমপি বলেন, রহমতুল্লাহর পকেটে দুই কোটি ভোট। সারা বাংলাদেশে আহলে হাদীসের দুই কোটি ভোট। আহলে হাদীসের প্রায় ৩০ জন এমপি আছে। অনেকে পরিচয় দেয় না।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে একথা বলেন তিনি।

নিজেকে আহলে হাদিসের দুই কোটি ভোটের চিফ অ্যাডভাইজার দাবি করে রহমতুল্লাহ বলেন, আমাকে সভাপতি করতে চেয়েছিল। আমার অফিসে বসে আমি কমিটি বানিয়ে দেই। আমাদের মধ্যে কোন গ্রুপিং নেই। এরা কোনদিন জামায়াত করে না। আহলে হাদিস হলো একমাত্র আমি যেদিকে যাবো সেদিকে থাকবে।

একটি পত্রিকার প্রতিবেদন উল্লেখ করে সরকার দলীয় সংসদ সদস্য এ কে এম রহমতুল্লাহ বলেন, মির্জা ফখরুল ইসলাম বলেছেন এক-এগারোর পরে কারা পালিয়েছিল মানুষ জানে। ফখরুল সাহেব তুমি তো ধাক্কা দিয়ে মানুষকে ফেলে দিতে চাও।

তিনি বলেন, ওয়ান ইলেভেনের সময় আপা (প্রধানমন্ত্রী শেখ হাসিনা তখন আমেরিকা থেকে লন্ডনে এসেছেন। আমি ইতালি থেকে লন্ডনে আসি। রিজেন্ট পার্কে একটি ফ্ল্যাটে উঠেছেন। আমাকে খবর পাঠিয়েছেন। আমাকে বললেন-রহমতুল্লাহ, ঢাকায় তো মায়া (মোফাজ্জল হোসেন চৌধুরী) নাই, আজম (মির্জা আজম), নানক (জাহাঙ্গীর কবির নানক) নাই। আপনি না গেলে কি করে লোক জোগাড় হবে? তখন আমি আসি।

সরকার দলীয় এই এমপি বলেন, যেহেতু আমি অনেস্ট লোক। এলাকার সব রাস্তাঘাট করে দিয়েছি। উন্নয়ন করেছিল। আমি এসে ক্যামনে ক্যামনে দুই লাখ লোক জোগাড় করে ফেললাম। তারপর আপাকে রিসিপশন দিলাম। আপা বললেন এত লোক কেমনে জোগাড় করলেন। আমি বলেছিলাম আমি পারি।

তিনি বলেন, অনেকে প্রশ্ন করেন আপনাকে মিনিস্টার করলেন না কেন? আমাকে মেয়র সেধেছেন। মিনিস্টার করতে চেয়েছেন। আমি হইনি।

এ পর্যায়ে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, আপনার পয়েন্ট অব অর্ডারটা কী? কিন্তু তিনি সেভাবে স্পষ্ট কিছু না বলে বলেন, দৈনিক প্রতিদিন- এখানে ফখরুল বলেছেন, এক এগারোর পর কারা পালিয়েছিল। মানুষ জানে। এটা মিন করছে আমাদের আর কী। আমি পেপারটা আপনার কাছে পাঠিয়ে দেবো। আপনি পড়লে বুঝতে পারবেন। এ পর্যায়ে তিনি বক্তব্য শেষ করে বসে পড়েন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ডিএমপির চার সহকারী পুলিশ কমিশনারকে বদলি

ডিএমপির চার সহকারী পুলিশ কমিশনারকে বদলি

আরও কমল স্বর্ণের দাম, ভরি কত?

আরও কমল স্বর্ণের দাম, ভরি কত?

যে দুই বক্তব্যে আলোচনায় আইজিপি

যে দুই বক্তব্যে আলোচনায় আইজিপি

প্রাথমিকের ১৪ হাজার সহকারী শিক্ষকের যোগদানের তারিখ ঘোষণা

প্রাথমিকের ১৪ হাজার সহকারী শিক্ষকের যোগদানের তারিখ ঘোষণা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App