×

জাতীয়

অব্যবস্থাপনা কমাতে ভূমি সেবা ডিজিটাল করা হয়েছে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৩, ০৭:৫০ পিএম

অব্যবস্থাপনা কমাতে ভূমি সেবা ডিজিটাল করা হয়েছে

ফাইল ছবি

বিদ্যমান ভূমি অফিসসমূহের অব্যবস্থাপনা ও অনিয়ম দূরকরার জন্য এবং কর্মকর্তা-কর্মচারীদের কাজের জবাবদিহিতার আওতায় আনতে ভূমি সেবা ডিজিটাইজেশন করা সহ কার্যক্রমকে মনিটরিংয়ের আওতায় আনা হয়েছে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী।

মঙ্গলবার (৩১ জানুয়ারী) রংপুর-১ থেকে জাতীয় পার্টির এমপি মসিউর রহমান রাঙ্গাঁর টেবিলে উপস্থাপিত এক মৌখিক প্রশ্নের জবাবে ভূমিমন্ত্রী এসব তথ্য দেন। স্পিকার ড. শিরিন শারমীন চৌধুরীর সভাপতিত্বে বিকেলে এ অধিবেশন শুরু হয়।

সংশ্লিষ্ট এমপির প্রশ্নের জবাবে ভূমিমন্ত্রী বলেন, ভূমি মন্ত্রণালয় ভূমি ব্যবস্থাপনা উন্নয়নে বেশ কিছু উন্নয়নমূলক কার্যক্রম নেয়া হয়েছে। এর মধ্যে ভূমি পরিষেবা অটোমেশন সিস্টেম প্রবর্তন। এক্ষেত্রে চালু রয়েছে ই-মিউটেশন, অনলাইন ভূমি উন্নয়ন কর আদায় সিস্টেম, ডিজিটাল রেকর্ড রুম, ডাকযোগে খতিয়ান ও পর্চা প্রাপ্তি, ডিজিটাল সার্ভেয়িং এবং ম্যাপিং, অনলাইন জলমহাল ইজারা, ল্যান্ড জোনিং ইত্যাদি।

মন্ত্রী বলেন, বর্তমানে সাধারণ নাগরিকরা ভূমি অফিসে না এসে নামজারির আবেদন, অনলাইনে সার্টিফাইড পর্চা ও মৌজা ম্যাপের জন্য আবেদন করতে পারছেন এবং ঘরে বসেই খতিয়ান বা ম্যাপ পেয়ে যাচ্ছেন ও খাজনা দিতে পারছেন। যেকোন ভূমি সেবা সম্পর্কে জানতে বা অভিযোগ জানাতে হট লাইনে (১৬১২২২) কল করতে পারছেন। ভূমি ব্যবস্থাপনা উন্নয়নে ভূমি মন্ত্রণালয় নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

ঢাকা-১৮ আসনের এমপি মোহাম্মদ হাবিব হাসানের প্রশ্নের জবাবে ভূমিমন্ত্রী বলেন, ভূমিহীন কৃষক ও পঙ্গু মুক্তিযোদ্ধাদের মধ্যে খাসজমি বরাদ্দ কার্যক্রম বর্তমানে চালু আছে। বিগত ৫ বছরে ঢাকা জেলার দোহার ও নবাবগঞ্জ উপজেলায় ৯২৬জন ভূমিহীন কৃষক ও পঙ্গু মুক্তিযোদ্ধাদের মধ্যে ৯৬ দশমিক ৭২৫ একর খাস জমি বরাদ্দ প্রদান করা হয়েছে। চট্টগ্রাম-৪ আসনের এমপি দিদারুল আলমের মৌখিক প্রশ্নের জবাবে ভূমিমন্ত্রী বলেন, ২০১০-১১ এবং ২০২০-২১ অর্থবছর পর্যন্ত সারাদেশে ১ হাজার ৩১৭টি গুচ্ছগ্রাম প্রতিষ্ঠা করার মাধ্যমে ৪৬ হাজার ১১৪টি ভূমিহীন, গৃহহীন ও নদীভাঙ্গা পরিবারকে পুর্নবাসন করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App