×

জাতীয়

ভাটারায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ২

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৩, ১১:২৮ এএম

ভাটারায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ২

ফাইল ছবি

রাজধানীর ভাটারায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দুই জন নিহত হয়েছেন।  বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে ভাটারা থানাধীন সাঈদনগরে এ বিস্ফোরণ ঘটে।

মৃতরা হলেন- আব্দুল মজিদ শিকদার (৭২) ও তার স্ত্রী তাসলিমা আক্তার (৪৭) । তারা স্বামী-স্ত্রী।

প্রাথমিকভাবে জানা গেছে, রান্না করা অবস্থায় কিচেন রুমের গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস নির্গত হয়ে বিস্ফোরণে দগ্ধ হয়ে তারা মারা যান।

প্রতিবেশীরা জানান, আব্দুল মজিদ শিকদার স্ত্রীকে নিয়ে নিজের ফ্ল্যাটের তৃতীয় তলায় থাকতেন। ভোর সাড়ে পাঁচটার কিছু আগে হঠাৎ করেই বিস্ফোরণের আওয়াজ পান তারা। জানালা দিয়ে পাশের ভবন থেকে দেখা যায় আগুন জ্বলছে। তারা এসে দীর্ঘ আধা ঘণ্টা ধরে দরজা ধাক্কান। এক পর্যায়ে দরজা ভেঙেই ভেতরে ঢুকে দেখতে পান দুজনেই আগুনে ঝলসে গেছেন। খবর দিলে পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ নিয়ে যান। ভাটারা থানা পুলিশ জানায়, ঘটনার সময় স্বামী ও স্ত্রী ছাড়া বাসায় আর কেউ ছিল না। তাদের দুই ছেলে পরিবার নিয়ে দীর্ঘ সময় ধরেই ইতালিতে বসবাস করছেন। এদিকে দুজনের মরদেহ রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নেয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শেখ হাসিনার পরিত্যক্ত ভবন থেকে যুবকের মরদেহ উদ্ধার

শেখ হাসিনার পরিত্যক্ত ভবন থেকে যুবকের মরদেহ উদ্ধার

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ: যন্তর মন্তরে মিষ্টি বিতরণ

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ: যন্তর মন্তরে মিষ্টি বিতরণ

ভারতের আন্দোলনরত ছাত্র-তরুণদেরকে অভিনন্দন নাহিদ ইসলামের

ভারতের আন্দোলনরত ছাত্র-তরুণদেরকে অভিনন্দন নাহিদ ইসলামের

‘ইমরান হাশমির সঙ্গে কাজ করতে চাই’

অকপট তাসনুভা তিশা ‘ইমরান হাশমির সঙ্গে কাজ করতে চাই’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App