×

জাতীয়

রবিবার রাজস্ব সম্মেলন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:৫৩ পিএম

আগামী রবিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) দুইদিনব্যাপী রাজস্ব সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনীম আজ শুক্রবার এনবিআর সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে বলেন, জাতীয় রাজস্ব বোর্ড দেশের রাজস্ব ম্যানেজমেন্ট সিস্টেম উন্নয়নে এই সম্মেলনের আয়োজন করেছে। এই সম্মেলন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধন করার কথা রয়েছে। তিনি একই দিনে এনবিআরের নতুন ভবনও উদ্বোধন করবেন। খবর বাসসের।

মুনীম বলেন, সম্মেলনে মূল্য সংযোজন কর (ভ্যাট), কাস্টমস ও আয়করের ওপর মোট তিনটি সেমিনার অনুষ্ঠিত হবে। সম্মেলনকালে এসব বিষয়ে পৃথক তথ্য কেন্দ্র থাকবে। জনগণ এসব কেন্দ্র থেকে ভ্যাট, কাস্টমস ও আয়কর সম্পর্কে আরও তথ্য কিছু জানতে পারবে।

সংবাদ সম্মেলনে এনবিআর সদস্য প্রদ্যুৎ কুমার সরকার বলেন, পযার্য়ক্রমে কর রেয়াত হ্রাস পেলে জিডিপিতে করের হার বৃদ্ধি পাবে। তিনি আরও বলেন, কর রেয়াত দেশের অর্থনৈতিক উন্নয়নে সহায়তা করেছে। গত দুই দশকে এই সুবিধা থেকে আমরা সুফল পেয়েছি।

প্রদ্যুৎ কুমার বলেন, আমাদের জিডিপি এখন ৪৭০ বিলিয়ন ডলার। সরকার কৃষি, বাণিজ্য এবং আরও অন্যান্য খাতসহ বিভিন্ন খাতে কর রেয়াত দিয়েছে। সরকার যে সকল সেক্টরে প্রয়োজন, সেগুলোতে কর রেয়াত দেবে।

এনবিআর সদস্য মাসুদ সাদিক বলেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) আরোপিত শর্ত অনুযায়ী রাজস্ব বৃদ্ধিতে এনবিআর সঠিক পথেই রয়েছে। তিনি বলেন, কর পুনর্নির্ধারণ একটি চলমান প্রক্রিয়া। বাজেট প্রণয়নকালে এটি প্রতি বছর করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

তুষারের শিক্ষাগত যোগ্যতা নিয়ে কটাক্ষ করলেন রাশেদ

তুষারের শিক্ষাগত যোগ্যতা নিয়ে কটাক্ষ করলেন রাশেদ

অগ্রণী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সংকট নিরসনের দাবি, দ্রুত সমাধান চান উদ্যোক্তারা

অগ্রণী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সংকট নিরসনের দাবি, দ্রুত সমাধান চান উদ্যোক্তারা

শুক্রবার সন্ধ্যায় শপথ নেবেন নতুন রাষ্ট্রপতি

শুক্রবার সন্ধ্যায় শপথ নেবেন নতুন রাষ্ট্রপতি

মমতার সরকারকে দোষারোপ শুভেন্দুর

কলকাতায় অগ্নিকাণ্ড মমতার সরকারকে দোষারোপ শুভেন্দুর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App