×

জাতীয়

বইমেলা ধূমপান মুক্ত রাখার উদ্যোগকে স্বাগত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ০৩:০২ পিএম

বইমেলা ধূমপান মুক্ত রাখার উদ্যোগকে স্বাগত

ফাইল ছবি

জনস্বাস্থ্য উন্নয়নে বই মেলাপ্রাঙ্গণ ধূমপান মুক্ত ও পলিথিন নিষিদ্ধ করার ঘোষণাকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ তামাক বিরোধী জোট। সরকারের এই সিদ্ধান্ত নারী, শিশু ও সর্বোপরি অধুমপায়ীদের স্বাস্থ্য রক্ষার পাশাপাশি মেলা প্রাঙ্গনের নিরাপত্তা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছে সংগঠনটি।

আজ রবিবার (৫ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, একুশের বইমেলা বাঙালির অত্যন্ত স্পর্শকাতর একটি জায়গা। দেশের বাইরে থেকেও বহু লোক শুধুমাত্র মেলাকে কেন্দ্র করে বছরের এ সময় দেশে আসে। প্রতিদিন দেশ বিদেশের হাজার হাজার লোকের সমাগম ঘটে এখানে। ফলে বহু মানুষের আগমনে প্রতিবছরই ঢাকা শহরের অন্যতম জনসমাগম স্থানে পরিণত হয় মেলা প্রাঙ্গণ। এসময়কালে জনস্বার্থ রক্ষা এবং তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ এ স্থানগুলো পলিথিন ও ধূমপানমুক্ত ঘোষণা করা অত্যন্ত সময়োপযোগী সিদ্ধান্ত। বাংলা একাডেমি এ সিদ্ধান্ত নেয়ার মাধ্যমে প্রত্যক্ষ ও পরোক্ষ ধূমপানের ক্ষতিকর প্রভাব থেকে জনগণকে রক্ষা এবং প্রধানমন্ত্রীর প্রত্যয় অনুসারে ২০৪০ সালের মধ্যে তামাকমুক্ত বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্য প্রতি শ্রদ্ধা প্রদর্শন করেছে।

উল্লেখ্য, প্রতিবছরের মতো এবছরও জোটের পক্ষ থেকে মেলাপ্রাঙ্গণ ধূমপানমুক্ত রাখার জন্য অনুরোধ জানিয়ে চিঠি পাঠানো হয়। বাংলাদেশ তামাক বিরোধী জোটের পক্ষ থেকে বইমেলা অংশগ্রহণের যে বিধানাবলী রয়েছে তার মধ্যে ধূমপানমুক্ত রাখার বিষয়টি স্থায়ীভাবে অন্তর্ভুক্ত এবং মেলার ভিতর ও বাহিরে ধূমপানমুক্ত সাইন স্থাপন নিশ্চিতকরণে যথাযথ পদক্ষেপ নেয়ার অনুরোধ জানানো হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আধুনিক-প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

আধুনিক-প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

ভারতে ‘বাংলাদেশি’ আখ্যা দিয়ে মুসলিম দম্পতিকে মারধর

ভারতে ‘বাংলাদেশি’ আখ্যা দিয়ে মুসলিম দম্পতিকে মারধর

৫ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা গাজীপুর সিটি করপোরেশনের

৫ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা গাজীপুর সিটি করপোরেশনের

প্রেসক্রিপশন ছাড়াই যৌন উত্তেজক ওষুধ বিক্রি, তারপর!

প্রেসক্রিপশন ছাড়াই যৌন উত্তেজক ওষুধ বিক্রি, তারপর!

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App