×

জাতীয়

নিপাহ ভাইরাস: আক্রান্ত ১০ জনের মধ্যে ৭ জনের মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:৫৬ পিএম

নিপাহ ভাইরাস: আক্রান্ত ১০ জনের মধ্যে ৭ জনের মৃত্যু

ফাইল ছবি

চলতি বছর নিপাহ ভাইরাসে আক্রান্ত ১০ জনের মধ্যে সাতজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)।

রবিবার (৫ ফেব্রুয়ারি) আইইডিসিআরের পরিচালক অধ্যাপক ডা. তাহমিনা শিরিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আমরা নিপাহ ভাইরাসের সার্ভিলেন্সে জোর দিয়েছি। যখন যেখানেই নতুন কেস হচ্ছে, আমরা খবরটা পাচ্ছি। ভাইরাসটিতে এখন পর্যন্ত ১০ জন শনাক্ত হয়েছে যার মধ্যে ৭ জনই মারা গেছেন।

তাহমিনা শিরিন জানান, নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে কেউ যদি বেঁচেও যান তবুও তার নানা ধরনের শারীরিক জটিলতা দেখা দেয়। খেজুরের রস খাওয়া বন্ধ করতে পারলে আমরা এই ঝুঁকি থেকে মুক্ত থাকতে পারি।

আইইডিসিআরের পরিচালক বলেন, সতর্কতা অবলম্বন করে খেলেও নিপাহ ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থেকে যায়। অনেকেই বলেন আমরা সাবধানতা অবলম্বন করে রস সংগ্রহ করছি। এটা আসলে ভুল। যতই জাল দিয়ে ঢেকে রাখা হউক না কেনো এতে আক্রান্তের সম্ভাবনা থেকেই যায়। কারণ শুধু রসে বাদুড় মুখ দিলেই নিপাহ ভাইরাস হয় না, বাদুড়ের ইউরিন থেকেও নিপাহ ভাইরাস সংক্রমিত হয়ে থাকে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App