×

জাতীয়

উদ্ধারকৃত ২১ বাংলাদেশি আঙ্কারায় , দু'জন হাসপাতালে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:০২ পিএম

উদ্ধারকৃত ২১ বাংলাদেশি আঙ্কারায় , দু'জন হাসপাতালে

ছবি: সংগৃহীত

তুরস্কে স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকা থেকে ২১ বাংলাদেশিকে উদ্ধার করে দেশটির রাজধানী আঙ্কারায় সরিয়ে নেওয়া হয়েছে। এর মধ্যে দু'জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে এ তথ্য জানান।

সেহেলী সাবরীন বলেন, বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে এই ২১ জনকে আঙ্কারায় সরিয়ে নেওয়া হয়। তাদের মধ্যে দুজনকে হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তুরস্কে বর্তমানে ৫-৭ হাজার বাংলাদেশি বসবাস করছেন বলে জানিয়েছে আঙ্কারায় বাংলাদেশ দূতাবাস। তবে শক্তিশালী এই ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো বাংলাদেশির মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।

তুরস্ক-সিরিয়া সীমান্তবর্তী অঞ্চলে গত সোমবার ভোর ৪টা ১৭ মিনিটে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পটির কেন্দ্র ছিল সিরিয়ার সীমান্তবর্তী তুরস্কের গাজিয়ানতেপ শহরের কাছে। এরপর আরও কয়েক দফায় ভূমিকম্প অনুভূত হয়।

শক্তিশালী এই ভূমিকম্পে নিহতের সংখ্যা ইতোমধ্যে ১৬ হাজার ছাড়িয়ে গেছে বলে জানিয়েছে বিবিসি। এর মধ্যে তুরস্কে ১২ হাজার ৮৭৩ জন এবং সিরিয়ায় ৩ হাজার ১৬২ জনের মৃত্যু হয়েছে। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে সতর্ক করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তাল সংসদ আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

ফলোআপ উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App